পরাগের কাছে শিমুলের টাকার চাহিদা শুনেই পাল্টি খেল মধুবালা! শিমুল কাউকে কৈফিয়ত দেবে না, জানিয়ে দিল সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। আবারো শিমুলকে ভুল বুঝল মধুবালা।

কার কাছে কই মনের কথা ধারাবাহিকে কিছুদিন আগেই দেখা যায় ধারাবাহিকের নায়িকা শিমুলকে বিষ খাওয়ায় তার স্বামী এবং দেওর। কিন্তু শিমুল তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। তার প্রতিবেশী বান্ধবীরা অভিযোগ করলেও শিমুল নিজের কাঁধে সমস্ত দোষ তুলে নিয়ে পরাগকে বাঁচিয়ে দেয়।

কিন্তু শিমুল এটা কেনো করেছে সেটা না জেনেই তার বান্ধবীরা তাকে বয়কট করে। এই দিনের পর্বে দেখা যায় পরাগ শিমুলকে ধন্যবাদ জানায় কারণ শিমুল পুলিশের হাত থেকে তাদের রক্ষা করেছে। তখন শিমুল পরাগকে বলে, সে জানে বিষটা পরাগই খাইয়েছিল। তারপরেও সে তাকে বাঁচিয়েছে তার পিছনে একটা কারণ রয়েছে।

এরপর শিমুল পরাগকে তিনটে শর্ত দেয়। প্রথম শর্ত হলো তিন দিনের মধ্যে তাকে 5 লাখ টাকা দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো পরাগ যা মাইনে পায় তা সংসার খরচা দেওয়ার পর বাদবাকি মাইনের অর্ধেক শিমুলকে দিতে হবে এবং তৃতীয় শর্ত হলো এসব মিটলে শিমুল তাকে ডিভোর্স দেবে। এত টাকার দাবি শুনে অবাক হয়ে যায় পরাগ।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মধুবালা শিমুলের দাবি শুনে রীতিমতো হতবাক। সে শিমুলকে বলে, পরাগ এত টাকা কোথা থেকে পাবে? ৫ লক্ষ টাকা তো মুখের কথা নয়। শিমুল কেন টাকার জন্য এত লড়াই করছে সে বুঝতে পারছে না। তখন শিমুল তার শাশুড়ি মাকে বলে, তার ৫ লক্ষ টাকা চাই ব্যাস। সে আর কিছু শুনতে চায় না।