দীপা সূর্যর পথ চিরতরে আলাদা, নিজের সন্তানের দোহাই দিয়ে লাবণ্য আর সূর্যকে পুরোপুরি বশ করলো মিশকা!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি অনেকটা পড়ে গিয়েছে।

সম্প্রতি ডিভোর্স হয়ে গিয়েছে সূর্য আর দীপার। এতদিন এত কিছুর পরেও সূর্য দীপা কখনো একে অপরের থেকে আলাদা হয়নি। কিন্তু একটা বাচ্চা আসার পর নিমেষের মধ্যেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেল তারা। আর তাদের দুজনকে আলাদা করতে সব থেকে বেশি যার ভূমিকা রয়েছে সে হলো লাবণ্য।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, দীপার বাবা মা দীপা তার দুই সন্তান উর্মি, জয় এবং তাদের সন্তান সবাইকে নিয়ে দীপার বাপের বাড়ি ফিরে আসে। আসার পথে রাস্তায় কিসের ভিড় সেটা জানতে চাইলে জয় বলে, বিদেশ থেকে আসা কোন এক ডক্টর চক্রবর্তী রাস্তার বাচ্চাদের চিকিৎসা সম্পর্কিত কিছু সাহায্য করছে। নামটা শুনে কিছু একটা মনে পড়ে গেল দীপার। বর্তমান পরিস্থিতি থেকে এটুকু নিশ্চিত পরবর্তীতে অর্জুন এবং দীপার দেখা হতে চলেছে।

অন্যদিকে মিশকার বাচ্চাটাকে নিয়ে বেশ চিন্তায় পড়েছে সূর্য। মিশকা ইচ্ছে করে নিজের সন্তানকে কাঁদায় কেবলমাত্র সূর্যের মন তার দিকে ঘোরানোর জন্য। তারপর সেই বাচ্চাটাকে নিয়ে ছোটাছুটি করতে থাকে সূর্য। সেইদিকে বেশ আনন্দ পায় মিশকা।

অন্যদিকে বাচ্চাটার অবস্থা ঠিক নেই জেনে খুব চিন্তায় পড়ে যায় লাবণ্য। বাড়ির প্রত্যেকে যখন সূর্যকে দীপার কথা বলতে যায় তখন মিশকা আবারো সেই বাচ্চাটার বাহানায় সূর্যকে ব্যস্ত করে তোলে। এরপর লাবণ্য আর সূর্য মিলে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে চলে যায়। ফলে দীপা এবং সোনা রুপার উপর থেকে তাদের মন সাময়িকভাবে অন্যদিকে ঘুরে যায়।।