মিশকার ষড়যন্ত্রকে মাত দিয়ে দীপার সাথে আনন্দে মেতে উঠেছে সূর্যর পরিবার! দুই মেয়ের সাথে নাচছে দীপা, প্রবীর বাজাচ্ছে হারমোনিয়াম! সুন্দর মুহূর্ত দেখে আনন্দে আত্মহারা ভক্তরা

সম্প্রতি মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।

বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। মিশকার সব শয়তানি ফাঁস হলেও এই দূরত্ব আর মিটছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। বর্তমানে সূর্য দীপা দুজনে জানতে পেরে গেছে সেই সোনা এবং রুপা দুজনেই তাদের দুজনের মেয়ে।

সূর্য আর দীপার মধ্যে এখনো মেলবন্ধন না হলেও সূর্যের পরিবার সাদরে ফিরিয়ে নিয়েছে রিপাকে। আর দীপিকা বেশ খুশি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে। বর্তমানে অনুরাগের ছোঁয়ার পর্ব গুলি সত্যি আন্তরিকতায় পরিপূর্ণ। এদিনের পর্বে দেখা গেল গান করছে দীপার শাশুড়ি মা লাবণ্য সেন সেই তালে হারমোনিয়াম বাজাচ্ছে দীপার শ্বশুরমশাই প্রবীর এবং তবলা বাজাচ্ছে জয়। আর এই সব কিছুকে আরো মধুর করে তুলছে দীপা আর সোনা রুপার একসঙ্গে করা নাচ। যেন এক মায়া ভরা সাংস্কৃতিক মহল তৈরি হয়েছে সূর্যের পরিবারে।

তাদের এই গান-বাজনার আড্ডায় মেতে উঠেছে পুরো পরিবার। দীপার শ্বশুরমশাই অসুস্থ। এই আনন্দের মুহূর্তগুলো তার অসুস্থতায় অনেকটাই মলমের কাজ করছে। সূর্যের সঙ্গে দীপার বনিবনা না হলেও দর্শকের এই মুহূর্তে খুব একটা কিছু যায় আসছে না। কারণ একটি পরিবারের এত সুন্দর একটা মেলবন্ধন দেখতে পেয়ে তাদের মন এখন আনন্দে ভরে উঠেছে। আর বেশ চিরস্থায়ীভাবেই মানুষের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপির ওঠা নামা তো চলতেই থাকবে তবে কিছু মধুর স্মৃতি কিছু ভালোবাসায় পরিপূর্ণ পর্ব সবসময় জেগে থাকবে মানুষের মনে।