এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় তার দারুন দাপট। স্টার জলসায় তার ধারাবাহিক সফলভাবে চলছে। টিআরপি তালিকাতেও খুব ভালো পারফরম্যান্স। চলতি সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে তার ধারাবাহিক। বুঝতেই পারছেন কার কথা বলছি। তিনি আর কেউ নয় তিনি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা।
জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক অন্বেষাকে সর্বাধিক জনপ্রিয়তা এবং খ্যাতি এনে দিয়েছিল। উর্মি সাত্যকির প্রিয় জুটিকে আর পর্দায় দেখা যাবে না এই কথা ভেবেই মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। বিশেষ করে উর্মি রূপে অন্বেষার অভিনয় দিল জিতে নিয়েছিল বাঙালি দর্শকদের। আর তারপরই ভক্তদের জন্য স্টার জলসায় সন্ধ্যা রূপে ফিরে আসেন অন্বেষা।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অকপট হয়েছিলেন অন্বেষা। নিজের কাজ, প্রেম জীবন সব নিয়েই মুখ খুলে ছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছিলেন, তার জীবনে বর্তমানে কোনও প্রেমও নেই। কখনই প্রেমের সম্পর্কে আবদ্ধ হননি তিনি। তার কথায় ছেলেরা ভয় পায় তাকে। সবাই দূরত্ব বজায় রেখে চলার চেষ্টাই করে ছেলেরা। তবে অভিনেত্রী জানিয়েছেন বন্ধু হিসেবে কিন্তু তিনি ভীষণ ভালো।
অভিনেত্রীর জীবনের সবটা জুড়েই রয়েছেন পরিবার। মা-বাবা। মায়ের সঙ্গে ঝগড়া করেই তার দিনরাত কেটে যায়। অন্বেষার জীবনের সবথেকে বড় বন্ধু তার মা। আর তাই সমস্ত রকমের অভাব, অভিযোগ রাগ মায়ের কাছেই জমা পড়ে। বলা হলো মা হচ্ছেন তার পাঞ্চিং ব্যাগ।
এই সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়েও অকপট হয়েছিলেন অভিনেত্রী। অন্বেষা জানিয়েছেন, কর্ম জগতে বহুবার ধাক্কা খেতে হয়েছে তাকে। বহু চরিত্র থেকে বাদ পড়েছেন। এমনকী নির্বাচিত হয়েও তাকে বের করে দেওয়া হয়েছে। তিনি নাকি অভিনয় পারেন না এমনটাও শুনতে হয়েছে তাকে।
আরও পড়ুনঃ নতুন প্রোমো! সূর্য নয় অর্জুন ফোটালো দীপার মুখে হাঁসি! দুই মেয়েকে নিয়ে অর্জুনের সাথে নতুন অধ্যায় শুরু দীপার!
তবে লড়াই ছাড়েননি। জানতেন একদিন না একদিন ঠিক হবে। ভেঙে পড়ার মানসিকতা কোনদিনই ছিল না অভিনেত্রীর। কষ্ট হলে মুখে বালিশ চেপে কেঁদেছেন, আঘাত পেয়েছেন কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন। করে দেখাতেই হবে এই জেদ ছিল তার মধ্যে সব সময়। আর সেই জেদে ভর করেই দর্শকদের মনে এতদিন ধরে রাজত্ব করছেন অন্বেষা হাজরা। অভিনেত্রী জানিয়েছেন কোনও না কোনদিন নিজের জীবনের স্ট্রাগলের কথা শেয়ার করবেন তিনি নিজের ভক্তদের সঙ্গে।





