“আমাদের একটা ছোট্ট বেবি হবে!” দুর্জয়ের সামনেই মা হওয়ার ইচ্ছা প্রকাশ রানীর! আজকের ধুন্ধুমার পর্ব

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। সত্যিটা জানতে রানীর ঘরে ঢুকে পড়ল অনিশা আর পিঙ্কি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের সংসার এবং ডাক্তার হওয়ার স্বপ্ন এই দুই নিয়েই নিজের জীবনে এগিয়ে চলছিল রানী কিন্তু তার মাঝেই রানী জানতে পারে, সে মা হতে চলেছে। আর এটা জানার পর এলোমেলো হয়ে যায় তার সব পরিকল্পনা। এটা জানার পর তার শ্বশুরবাড়ির লোকজন কি বলবে সেই ভেবেই পেতে থাকে রানী।

এ দিনের পর্বে দেখা যায়, অনিশা এসে জয়ের পরিবারকে অনেক দামি দামি উপহার দেয়। উপহার দিয়ে এবং কিছু বানানো গোছানো কথাবার্তা বলে সবার মন জেতার চেষ্টা করে সে। কিন্তু তাতে বিশেষ লাভ হয় না। সে যখন বলে রানীর শরীর খারাপ তাই পুজোটা সে করে দেবে তখন প্রত্যেকে অভিযোগ জানায়। এছাড়াও রানী তাকে স্পষ্ট বলে, সে এই বাড়ির কেউ হয় না আর এই বাড়ির পুজোটা বাড়ির বউরাই করে।

May be an image of 2 people and people smiling

সুযোগ বুঝে রানী জয়কে ঘরে নিয়ে যায়। সে বারবার জয়কে কিছু একটা বলার চেষ্টা করে। জয় তখন রানীকে বলে এখনই মা পুজোর জন্য ডাকাডাকি করবে তাই রানীর যা বলার আছে সে যেন একটু তাড়াতাড়ি বলে। রানী যখনি বলতে যাবে যে সে মা হতে চলেছে তখনই শোনা যায় পান্তুয়ার হাত কেটে গেছে তাই তাড়াতাড়ি করে চলে যায় জয়।

May be an image of 1 person and text

এরপর রানীকে পুজোর জন্য ডাকে শুক্লা আর কথাটা অসম্পূর্ণ রেখেই রানী চলে যায় পুজো করতে। অন্যদিকে অনিশা আর পিঙ্কি বৌদি প্ল্যান করে যে তারা রানীর ঘরে ঢুকবে। রানী যখন পুজোতে ব্যস্ত থাকবে তখন তারা রানীর ঘর খুঁজে বার করবে যে রানীর আসলে কি হয়েছে। তবে কি এবার রানীর ঘর থেকেই রানীর মা হওয়ার প্রমাণ পেয়ে যাবে পিঙ্কি বৌদি?