স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। গত সপ্তাহের টিআরপি অনুযায়ী বেশ পিছিয়ে পড়েছে এই মেগা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, সূর্য চলে যাওয়ায় মিশকা আবারো লাবণ্যকে ভয় দেখাতে থাকে। সে বলে, এরকম চলতে থাকলে মিশকা এখানে থাকবে না। সে তার সন্তানকে ছেড়ে চলে যাবে। এই শুনে লাবণ্য মিশকাকে বলে, সত্যি কি সে ওই শিশুটাকে সন্তান বলে মানে?
লাবণ্য আরো বলে, “তুমি ওকে জন্মানোর আগে থেকেই নিজের তুরুপের তাস হিসেবে ব্যবহার করে চলেছ। আমি শুধু অপেক্ষা করছি বাচ্চাটার সুস্থ হয়ে ওঠার। একবার সুস্থ হয়ে গেলেই তারপর তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। বিজনেস করি তো তাই এগুলো ভালো বুঝি।” এসব শুনে বেশ ভয় পেয়ে যায় মিশকা।
অন্যদিকে দেখা যায় সূর্য দীপার দাদা বৌদির থেকে জানতে পারে যে দীপা তার পুরনো স্কুলে গেছে। আর এই শুনে সূর্যও সেখানে তাড়াতাড়ি করে যেতে থাকে কিন্তু মাঝ রাস্তায় তার গাড়ির টায়ার বাস্ট করে। বেশ সমস্যায় পড়ে যায় সূর্য। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য নিজেই টায়ার ঠিক করতে থাকে সে।
এদিকে সোনা রুপার সাথে বেশ বন্ধুত্ব করে নেয় অর্জুন। তার গাড়ির ড্রাইভার তাকে বলে দীপার তো বিয়ে হয়ে গেছে। বাচ্চাও হয়ে গিয়েছে, এসব দেখে কষ্ট হচ্ছে না অর্জুনের? তখন অর্জুন বলে তা তো একটু হচ্ছে তবে দীপা যখন ভালো আছে তখন সেও ভালো থাকবে। শেষে দেখা যায় দীপার স্কুলের প্রিন্সিপাল অর্জুন আর দীপাকে স্বামী স্ত্রী ভেবে ভুল করে। এই ভুলটাই কি আগামীতে সত্যিতে পরিণত হবে?





