জলসায় চমক! পুনর্জন্ম নিয়ে নতুন ধারাবাহিক ‘জন্মান্তর!’ জুটি বাঁধছেন প্রিয় নায়ক-নায়িকা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) ক্ষেত্রে যাকে বলা যায় নতুন নতুন ধারাবাহিকের হিরিক পড়েছে। অজস্র সব ধারাবাহিক। আর একের পর এক নতুন নতুন ধারাবাহিকের ভিড়ে দর্শকরা কোন ধারাবাহিকটি দেখবেন তা নিয়ে কার্যত দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন। কিন্তু নতুন ধারাবাহিক যে এসেই চলেছে।

বলাই বাহুল্য, নতুন ধারাবাহিক নিয়ে আসার এই ধারাবাহিকতায় সব থেকে এগিয়ে রয়েছে জলসা। এই চ্যানেলে এসেই চলেছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। আর নতুন ধারাবাহিক আসা মানেই পুরনো ধারাবাহিক বন্ধ হওয়ার আশঙ্কা। আর এই পরিস্থিতিতে স্টার জলসায় আসন্ন আর‌ও একটি ধারাবাহিকের নাম জানা গেল।

ইতিমধ্যেই জলসায় শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় শুরু হওয়ার নতুন প্রত্যেকটি ধারাবাহিক‌ টিআরপি তালিকায় দারুন পারফরম্যান্স করছে।‌ এবং উল্লেখযোগ্যভাবে দর্শকদের কাছে এই সবকটি ধারাবাহিক দারুণ রকমের জনপ্রিয়তা পেয়েছে।

জলসায় এবার আসতে চলেছে আরও একটি ধারাবাহিক এবং যে ধারাবাহিকের গল্প হতে চলেছে পুনর্জন্মকে ঘিরে। মিসিং স্কুল প্রোডাকশন হাউসের তরফে আসছে এই ধারাবাহিকটি। আর এই ধারাবাহিকের নাম এবার প্রকাশ্যে এসেছে। নাম জন্মান্তর।

জানা গেছে এই গল্পে দেখানো হবে নায়ক নায়িকা একটি এক্সিডেন্টে মারা যাবে। এরপর তারা আবার নতুনভাবে জন্ম নেবে। কিন্তু নায়িকার পূর্বজন্মের সমস্ত কথা মনে থাকবে।

আরও পড়ুনঃ “আমার কেরিয়ারের ক্ষতি আমি করবো না, এই বাচ্ছা রাখা যাবে না!” দুর্জয় কোনোভাবেই মেনে নিল না রানীর মা হওয়া

bengali actor

এমনকি যে ব্যক্তি তাদের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল তার কথাও তার স্মরণে থাকবে এবং সেই প্রতিশোধের গল্পকে ঘিরেই আবর্তিত হবে এই ধারাবাহিকের গল্প। আর এই ধারাবাহিকের মধ্যএ দিয়ে জলসায় ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি। জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে। আর তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। ‘খেলনা বাড়ি’ তে মিতুলের মেয়ে গুগলির চরিত্রে এর আগে অভিনয় করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Indrani Bhattacharyya (@shiro_indu)