বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি হয়ে উঠেছে দর্শকদের অবসর সময় যাপনের সঙ্গী। আর সেগুলির টিকে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হলো টিআরপি (TRP)। প্রত্যেক সপ্তাহেই একটি নির্দিষ্ট দিন অনুযায়ী ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) উৎসাহ আরও অনেক গুণ বাড়িয়ে দিতে সম্প্রচারিত হয় টিআরপি তালিকা। মূলত বৃহস্পতিবার করে প্রকাশ পায় বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা। তবে বিশেষ কারণ বশত এই সপ্তাহের টিআরপি প্রকাশ পাচ্ছে শুক্রবার।
ধীরে ধীরে বিনোদন জগতে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। আর তার জন্যই গুলির মধ্যে তৈরি হচ্ছে একটি অলিখিত প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী হচ্ছে বিনোদন দানকারী ধারাবাহিক গুলি। এই প্রতিযোগিতায় পিছিয়ে গেল নিজের স্থান ছেড়ে দিতে হয় সেই প্রতিযোগী মেগাকে। দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক সব প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে গেল।
কয়েক সপ্তাহ আগেই টিআরপি টপার এর স্থান থেকে সরে গিয়েছে অনুরাগের ছোঁয়া। গত সপ্তাহের সবাইকে চমকে দিয়ে টিআরপি টপার হয় কার কাছে কই মনের কথা। কিন্তু এই সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। এই সপ্তাহে টিআরপিতে ৭.১ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার আরো দুটি ধারাবাহিক যথা ফুলকি ও কার কাছে কই মনের কথা।
গত সপ্তাহে ও বেশ ভালো ফল করেছিল এই ধারাবাহিকগুলি। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। প্রথম দুই এর থেকে খুব বেশি পিছিয়ে নেই এই মেগাগুলি। ৬.০ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে তোমাদের রানী। পঞ্চম স্থানে উঠে এসেছে সন্ধা তারা। বহুদিন পর ফের প্রথম পাঁচে এই মেগা। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯।
BT •• জগদ্ধাত্রী ৭.৭
2nd •• নিম ফুলের মধু ৭.১
3rd •• ফুলকি / কার কাছে কই ৭.০
4th •• তোমাদের রাণী ৬.০
5th •• সন্ধ্যাতারা ৫.৯





