বাচ্চাটাকে রাখতে হলে ডাক্তার হওয়ার স্বপ্ন ছাড়তে হবে রানীকে, দুর্জয়ের কথা শুনে চমকে গেলো ডাক্তার ভূমি চ্যাটার্জী!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। ফের এক মহা সংকটের মুখে রানী।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের সংসার এবং ডাক্তার হওয়ার স্বপ্ন এই দুই নিয়েই নিজের জীবনে এগিয়ে চলছিল রানী। কিন্তু তার মাঝে গর্ভবতী হয়ে পড়েছে রানী। এটা জানার পর সবাই তার উপর ভীষণ রেগে যায়। দুর্জয় তাকে স্পষ্ট দেয় জানিয়ে দেয়, এই মুহূর্তে বাচ্চাটাকে রাখা সম্ভব নয়।

এই দিনের পর্বে দেখা যায়, দুর্জয় রানীর কাছে যায় আর তাকে বলে, সে যেন আগে কিছু খেয়ে নেয়। সে রেগে গেছে ঠিকই তবে এতটাও রেগে যায়নি যে রানীর শরীরের দিকে কোন খেয়াল থাকবে না তার। এরপর আমি দুর্জয়কে বোঝানোর চেষ্টা করে যে এই বাচ্চাটাকে সে কখনোই নষ্ট করতে চায় না।

দুর্জয় রানীকে বলে, সে যদি তার ডাক্তার হওয়ার স্বপ্ন বিসর্জন দিতে পারে তবেই বাচ্চাটাকে রাখতে পারবে রানী। রানী দুর্জয়কে বোঝানোর চেষ্টা করে যে সে দুই দিক সামলাতে পারবে কিন্তু দুর্জয় সেটা বুঝতে চায় না। অন্যদিকে রানী আগে মা হয়ে গেছে জেনে দেবু বেশ চোটপাট করে। সেও মা হতে চায়।

পরের দিন সকাল হতেই দুর্জয় রানীকে রাজি করায় বাচ্চাটা না নেওয়ার জন্য। সেটা ফোন করে ডক্টর ভুমি চ্যাটার্জিকেও জানায়। এরপর তাড়াতাড়ি রানীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পরে দুর্জয়। কিন্তু রানী মনে মনে প্রতিজ্ঞা করে সে এই বাচ্চাটাকে কিছুতেই নষ্ট করবে না।