পড়াগকে সৎ পথে ফেরানোর দায়িত্ব পড়ল শিমুলের ঘাড়ে! শাশুড়িদের কথা শুনে আবার পরাগের সাথে সংসার করবে শিমুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। টিআরপি তালিকায় বর্তমানে বেশ ভালো জায়গা দখল করেছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পরাগের থেকে শাস্তি স্বরূপ প্রতিমাসে এতগুলো করে টাকা নেওয়ার জন্য পরাগের হাতে আর কিছুই থাকছে না তাই বাধ্য হয়ে টিউশনি পড়ানো শুরু করে পরাগ। তবে টিউশনি পড়ানোর নামে নোংরামিটাই বেশি করে শুরু করেছে সে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মধুবালা শিমুলকে পরাগের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিতে অর্থাৎ মিটমাট করে নিতে বলে। হঠাৎ এখন এসব কথা কেন উঠছে সেটাই বুঝতে পারে না শিমুল। তখন মধুবালা তাকে বলে যে নতুন মেয়েটি পড়তে এসেছে তার ভাবগতি তেমন ভালো লাগছে না মধুবালার।

শিমুল মধুবালা আর কাকিমাকে স্পষ্ট জানিয়ে দেয় তাদের ছেলেকে ভালো করার দায় শিমুলের নেই। পরাগ তাকে মারতে চেয়েছে তার উপর অত্যাচার করেছে। তাই পরাগের কোন দাম নেই শিমুলের কাছে। এসব শুনে মধুবালা শিমুলের কাছে অনুরোধ করে আর একবার সবটা মানিয়ে নেওয়ার জন্য। এবার যদি পরাগ না ঠিক হয় তাহলে মধুবালা আর কখনো শিমুলকে এমন কথা বলবে না এমনটা প্রতিজ্ঞা করে সে।

কাকিমা শিমুলকে বলে একটা বাচ্চা-কাচ্চা এলে পরাগ ঠিক ভালো হয়ে যাবে। কারণ পরাগ ভালো ছেলে, পলাশের পাল্লায় পড়ে এমন হয়ে গিয়েছে। কাকিমা আর শাশুড়ি মায়ের অনুরোধে শেষবারের জন্য পরাগের সাথে থাকতে রাজি হয়ে যায় শিমুল। এবার কি ঘর সংসার করতে পারবে সে?