বর্ষবরণের অনুষ্ঠানে কাছাকাছি সূর্য দীপা! দূরত্ব ভুলে একসঙ্গে নাচ করলো তারা! তাদের এই সুন্দর মুহূর্ত দেখে আনন্দে আত্মহারা দর্শক

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে কিছু অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। নতুন বছর পড়ার সাথে সাথে প্রায় প্রত্যেকটি সপ্তাহ জুড়ে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রয়েছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। প্রথম থেকেই দীপা এবং সূর্যর জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের তবে বর্তমানে এই ধারাবাহিকের জনপ্রিয়তা বহন করে নিয়ে যাচ্ছে তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপা।

সূর্য এবং দীপার মধ্যে এখন শুধুই ভুল বোঝাবুঝির দেওয়াল আর এই দেওয়াল তৈরি করেছে সূর্যর বন্ধু মিশকা। তাদের পরিবারের সকলে চাইছে যেন একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি মেটে আবার একবার কাছাকাছি আসে তারা দুজন কিন্তু তা হচ্ছে না। বারবার একে অপরের কাছে এসেও দূরে চলে যেতে হচ্ছে তাদেরকে। দুই মেয়ের জন্য কয়েকবার কাছাকাছি এসেছে তারা কিন্তু তারপরে আবার দূরে চলে গেছে।

তবে সম্প্রতি পর্বগুলোতে দেখা যাচ্ছে দীপা আবার একবার সেনগুপ্ত বাড়িতে ফিরে গেছে। তাদের মেয়েদের পরিচয় গুলো আস্তে আস্তে সকলের সামনে আসছে। দীপা জেনে গেছে যে সোনা তার হারিয়ে যাওয়া আরেক মেয়ে। তাই জন্য সে এখন সোনার সঙ্গে থাকছে। দুই মেয়েকে নিয়ে এখন সে আনন্দে সারাদিন কাটাচ্ছে। সূর্যর কাছে সে এখনো অপরাধী হয়ে থাকলেও বাড়ির সকলে তাকে আবার সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনতে সফল হয়েছে।

এবার শুধু দর্শকরা এই অপেক্ষায় রয়েছে যে কবে সূর্যর সামনে মিশকার আসল সত্যি আসবে। আর সূর্য দীপার মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। কিন্তু সেই আশাও পূরণ হচ্ছে না কারণ বারবার মিশকা সূর্যকে দিপার নামে ভুল বোঝাচ্ছে আর সে রেগে গিয়ে দীপার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কিন্তু সবকিছু মেনে নিয়ে দীপা চাইছে তার দুই মেয়ের সঙ্গে একসাথে থাকতে। সম্প্রতি অনুরাগের ছোঁয়ার প্রতিটি পর্বই হচ্ছে খুব সুন্দর যা দেখে দর্শকরা প্রশংসা না করে থাকতে পারছেন না।

এখন অনুরাগের ছোঁয়াতে দেখানো হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। যেখানে নৃত্য পরিবেশন করবে বলে দুই মেয়ে তাদের মায়ের কাছ থেকে নাচ শিখেছে। আজকের পর্বে দেখা যাবে সূর্যর কাকা এবং কাকিমা মঞ্চে উঠে যখন নাচ করবে সে সময় সূর্য এবং দীপা নিজেদেরকে মনে করবে। আর তাদের ভাবনার মধ্যে থেকেই তাদের দুজনের একটি সুন্দর নাচ সকলের সামনে উঠে আসবে। আর এই দৃশ্য দেখে দর্শকরা আপ্লুত। যতই এটা কারোর ভাব না হোক এমন সুন্দর দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। তাই আবার একবার সূর্য দীপাকে কাছাকাছি দেখে খুশি তারা।