সোনা রুপার কাস্টডির পেপার নিয়ে হাজির সূর্য! ‘তুমি তো আমার থেকেও নে’মকহা’রা’ম’, সূর্যকে জবাব রত্নার!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সূর্য আর দীপার ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে সূর্য সোনা আর রুপাকে নিজের কাছে এনে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নানা রকম ভাবে সে চেষ্টা করে যাচ্ছে সোনা রুপাকে কাছে আনার। কিন্তু দীপা সেটা হতে দিচ্ছে না। মিশকার উস্কানিতে সূর্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা পরিকল্পনা করে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, একটু ভালো থাকার চেষ্টা করছে দীপা। আর তাকে সাহায্য করছে অর্জুন। অর্জুন একটা বড় পিয়ানো নিয়ে এসেছে সোনা রুপার জন্য, কিন্তু দীপা সেটা নিতে চায় না কারণ জিনিসটা অনেক দামি। এরপর অর্জুন, সোনা, রুপা, দীপা, উর্মি, জয়, রত্না দেবী প্রত্যেকে মিলে একসাথে খুব আনন্দ করে ফুচকা খায়। তারপর পিয়ানো বাজিয়ে গান করে তারা। আর ঠিক তখনই সেখানে আসে সূর্য।

সূর্য তাদের বলে, “এখানে সবাই খুব ভালো আছে, নাচ গান করছে কিন্তু আমি একটুও ভালো নেই। তাই আমি সোনা রুপাকে নিয়ে যেতে চাই।” কিন্তু দীপা সূর্যকে জানিয়ে দেয় সে সোনা রুপাকে ছাড়বে না। সূর্য দীপাকে বলে দীপা কখনোই নাকি তার কথা ভাবেনি। এই শুনে রত্না দেবী, সূর্যকে বলে “তুমি তো আমার থেকেও বড় বেইমান।” দীপাও সূর্যকে জানিয়ে দেয় যদি এমনটাই হয় তাহলে তাই, কিন্তু এবার আমি শুধুই নিজের কথা ভাববো।

কথায় কাজ না হওয়ায় সূর্য কাস্টারির পেপার দীপার হাতে ধরিয়ে দেয়। দীপা ভাবতেও পারেনি সূর্য এত দূর পর্যন্ত যেতে পারে। দীপা পেপারটা ছিড়ে ফেলে, আর সূর্যকে বলে এটাই তার জবাব। এরপর সূর্য সোনা রুপার দিকে হাত বাড়িয়ে তাদেরকে কাছে ডাকলে সোনা রুপা কেউ তার কাছে যায় না। অবশেষে বাড়ি ছেড়ে চলে যেতে হয় সূর্যকে।