অনিশার আর তার বয়ফ্রেন্ডকে একসাথে পুজোতে ডেকে বেশ ভালো ফ্যাসাদে ফেলল রানী!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং নায়িকা হিসেবে রয়েছেন অভিকা মালাকার (Avika Malakar)।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের সংসার এবং ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা রানীর জীবনে হঠাৎই চলে আসে এক নতুন সদস্য আর সে হলো দুর্জয় আর রানীর প্রথম সন্তান। শুরুতে এই সন্তানকে নিয়ে প্রত্যেকেই বেশ বিরক্ত ছিল। কারণ রানী নিজেই বাচ্চা আর দুর্জয় সবে তার ক্যারিয়ারে একটু একটু করে এগোচ্ছে।

তবে পরবর্তীতে প্রত্যেকে রানী আর জয়ের সন্তানকে সাদরে গ্রহণ করে নেয়। রানীর মঙ্গল কামনার উদ্দেশ্যে শুক্লা বাড়িতে একটা বড় করে পূজোর আয়োজন করে। আর সেই পুজোতেই গুপ্তা অর্থাৎ জয়ের হসপিটালের মালিক এবং অনিশাকে একসাথে নেমন্তন্ন করে রানী।

রানী অনিশা আর গুপ্তাজির সম্পর্কর বিষয়টা সবার কাছে বলে দেয়। আর বিয়েটা তারা ঠিক কবে করছে সেই নিয়ে একটা চাপের সৃষ্টি করে। অনিশা নানা রকম ভাবে এই সিচুয়েশন থেকে পালানোর চেষ্টা করে। অসুস্থতার ভান করে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে অনিশাকে বাধা দেয় রানী।

রানী অনিশার কাছে গিয়ে তাকে বলে, আজ সে শুধুমাত্র বিয়ের কথা বলেছে, কিন্তু ভবিষ্যতে যদি জয় আর তার মাঝে সে আসার চেষ্টা করে তাহলে গুপ্তা জীকে দিয়ে অনিশার হাত-পা কিভাবে বাঁধতে হয় সেটা খুব ভালো করে জানা আছে রানীর। এ শুনে মনে মনে রাগে ফেটে পড়ে অনিশা।