ডান্স বাংলা ডান্স-এর স্টেজ থেকে অভিনেত্রী হয়ে ওঠা তার। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পিলুর কেন্দ্রিয় চরিত্র মেঘা দাঁ (Megha Daw)-র জীবন এভাবেই রাতারাতি পাল্টে গিয়েছিল। এখন মেঘাকে দর্শকেরা পিলু নামেই বেশি চেনেন। বহুদিন টেলিভিশনের পর্দায় দেখা যায়নি তাকে। তবে এইবার নতুন ধারাবাহিকের প্রধান অভিনেত্রী রূপে ফিরতে চলেছেন তিনি।
এর আগেও বহুবার তার ফেরার অনেক জল্পনায় শোনা গিয়েছিল নেট দুনিয়ায়। কিন্তু সেই সব ছিল রটনা অভিনেত্রী নিজেই সাক্ষাৎকারে সবার সামনে দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন এই মুহূর্তে নতুন কোন রকম কাজে তিনি ফিরছেন না।
এছাড়াও তিনি তার পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নতুন কাজকে সময় দেওয়ার মতন সময় তার কাছে ছিল না। এই সবই জানিয়েছিলেন তিনি। তবে এইবার সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে দর্শকদের। যারা এই অভিনেত্রীকে আবারো ফিরে পেতে চেয়েছিলেন তাদের জন্য এসে গেছে এক অনেক বড়ো সুখবর।
জানা গিয়েছে চ্যানেল বদল করেছেন এই অভিনেত্রী। অর্থাৎ জি বাংলা থেকে জীবন শুরু হলেও এইবার তাকে দেখা যেতে চলেছে স্টার জলসার পর্দায়। এখন প্রশ্ন হল কোন ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি? আর সেটাই জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে।
স্টার জলসায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে কথা। আর এই আসন্ন নতুন ধারাবাহিকেই দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যেতে পারে মেঘাকে। তার চরিত্রটি হতে চলেছে খলনায়িকার। তাকে ভিলেন হিসেবে দেখানো হবে বলে বেশ মন খারাপ হয়েছে দর্শকদের। তবে এমন চরিত্রে আগে কখনো দেখা যায়নি তাকে, তাই দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে ভরপুর।





