স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হলেন অর্কপ্রভ রায় এবং নায়িকা হিসেবে রয়েছেন অভিকা মালাকার (Avika Malakar)। এইবার রানীর পড়াশোনা বন্ধ করতে নতুন ফন্দি আটলো আনিশা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের সংসার এবং ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা রানীর জীবনে হঠাৎই চলে আসে এক নতুন সদস্য আর সে হলো দুর্জয় আর রানীর প্রথম সন্তান। শুরুতে সমস্যা হলেও পরে প্রত্যেকে রানীর সন্তানকে আপন করে নেয়। কিন্তু একটা সমস্যা শেষ হতেই নতুন সমস্যা এসে জুড়লো রানীর জীবনে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নিজের রেজাল্ট দেখে খুব খুশি হয়ে গিয়েছে রানী। সে এত ভালো নাম্বার পেয়েছে যেকোনো কলেজে তার অ্যাডমিশন হয়ে যাবে। এতে জয় সহ বাড়ির প্রত্যেকে খুব খুশি হয় কিন্তু রানীর সাফল্যে মোটেই খুশি হয়নি পিঙ্কি আর আনিশা।
রানীকে আটকাতে সে ডক্টর রায়ের সাথে যোগাযোগ করে। ডক্টর রায় আনিশাকে বলে, যা হেল্প লাগে সে করবে। অন্যদিকে রানীর লাফালাফি দেখে শুক্লা খুব রেগে যায় আর বলে, যখন বছর রাখার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে রানী, তখন আর তার পড়াশুনা করা চলবে না।
তখনই সেখানে এসে উপস্থিত হয় ভূমি। রানীর সাফল্যে ভীষণ খুশি হয় সে। এরপর শুক্লা তার সামনেই রানীকে পড়াশোনা ছেড়ে দিতে বললে ভুমি বলে, রানী যখন বলেছে সে দুই দিক সামলাতে পারবে তখন রানীকে বাধা দেওয়া উচিত হবে না আর প্রেগনেন্সি কোন অসুস্থতা নয় এই অবস্থায় সবই করা যায়। আর রানী নিজের ভালোটা বোঝে। এসব শুনে শুকলাও আর কিছু বলতে পারেনা।





