জলসার পর্দায় মন ফাগুন পরবর্তী এই বছরের আগস্ট মাস থেকে শুরু হয়েছে রোম্যান্সে ভরপুর ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার তরফে শুরু হওয়া এই নতুন ধারাবাহিককে নিয়ে দর্শকদের মধ্যে তুঙ্গে উঠেছিল উত্তেজনা। এই নতুন ধারাবাহিকে নায়ক হিসেবে ফেরেন বাংলা ছবির অত্যন্ত পরিচিত মুখ ওম সাহানি। সঙ্গে নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকার।
নবাগতা এই অভিনেত্রী মৌমিতা সরকার কিন্তু ছিলেন মডেলিং দুনিয়ার বেশ পরিচিত মুখ। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম হয়েছিল শ্রাবণ। শুরুতে এই অভিনেত্রীর অভিনয় ক্ষমতা নিয়ে দর্শকরা সন্দিহান ছিলেন। সেই অর্থে জনপ্রিয়তা পাননি অভিনেত্রী। কারণ তার অভিনয় নাকি ভালো নয়। কিন্তু যেই মাত্র এই অভিনেত্রীকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হল তখনই দর্শকরা দাবি তুললেন শ্রাবণ চরিত্রে পারফেক্ট ছিলেন শুধুমাত্র মৌমিতা।
টিআরপি তালিকায় বিরাট কিছু করতে না পারলেও ওমকার-শ্রাবণের কনট্রাক্ট ম্যারেজের গল্প কিন্তু মন জয় করেছিল বাঙালির। আর শুরুতে পছন্দ না হলেও ধীরে ধীরে কিন্তু দর্শকদের মৌমিতাকে দেখতে ভালো লাগছিল। এরপর শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিক ছেড়েছেন শ্রাবণ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রীর মা জানিয়েছিলেন, ‘আমার মেয়ে অনেক দিন ধরেই খুব অসুস্থ। প্রায়ই বলে মাথা ব্যথা। অনেকবার ফ্লোরে অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু, একদিন খুব বাড়াবাড়ি হয়েছিল।’

অভিনেত্রীর মা জানিয়েছিলেন, ‘ওখান থেকেই হাসপাতালে নিয়ে গিয়েছিল। কাজের প্রচণ্ড চাপের জন্যই ও অসুস্থ হয়ে পড়েছে। আর তাই ওকে একটু বিশ্রামে থাকতে বলেছি।’ শ্রাবণের চরিত্রে এসছেন জলসার ভরসার নায়িকা তৃণা সাহা। দর্শকরা বলছেন তৃণাকে নয় বরং মৌমিতাকেই মানিয়েছিল এই চরিত্রে। আর তাই মনে করা হচ্ছে মৌমিতা সুস্থ হলেই তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে ধারাবাহিকে।
কারণ এখন নতুন নতুন এক্সপেরিমেন্ট করে চলেছেন বাংলা ধারাবাহিকের নির্মাতারা। এই যেমন একটি ধারাবাহিকে দুটি নায়ক, দুটি নায়িকা ঢোকানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃণাকে বাদ না দিয়েই নতুন কোন চরিত্রের মধ্যে দিয়ে চমক এনে মৌমিতাকে আবারও এই ধারাবাহিকে ঢোকানো হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। যদিও এখনও এই বিষয়ে অফিসিয়াল কোনও খবর সামনে আসেনি।





