ফ্যামিলি ফেস্টে প্রথম হল সেনগুপ্ত পরিবার, সোনার ডাকে সাড়া না দিয়েই সেখান থেকে চলে গেলো সূর্য! 

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। বহু বছর পর নিজের মায়ের মুখোমুখি হল অর্জুন।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই মুহূর্তে সোনা রুপার স্কুলে একটি ফ্যামিলি ফেস্ট হচ্ছে, যেখানে বাড়ির প্রত্যেককে আসতে বলা হয়েছে। সোনা রুপাকে নিয়ে দীপা অনেক আগেই পৌঁছে গিয়েছে, কিন্তু সোনা বাবাকে খুব মিস করতে থেকে। দীপা কিছুতেই সূর্যকে সোনা রুপার কাছাকাছি যেতে চায় না।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, দীপার শ্বশুরমশাই অর্থাৎ প্রবীরের গলা আইসক্রিম খেয়ে এতটাই খারাপ হয়ে যায় যে সে স্টেজে উঠে গান গাইবার মতন অবস্থায় থাকে না। তখন মন খারাপ হয়ে যায় সোনা রুপার। পরিস্থিতির সামাল দিতে দীপার সঙ্গে ডুয়েট গান করে অর্জুন।

এরপর একে একে বিজেতাদের নাম ঘোষণা করা হয়। প্রথম এবং দ্বিতীয় যারা হয়েছে তাদের নাম ঘোষণা করার পর সোনা-রুপা ভেবেছিল তারা হয়তো কিছুই হতে পারবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেরা পরিবারের প্রাইজটা তারাই জিতে নেয়। তাদের প্রত্যেককে উপহার তুলে দেয় বিখ্যাত নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তী। কাকতালীয়ভাবে এই পৃথা চক্রবর্তী হল অর্জুনের মা।

সবাই একসঙ্গে যখন পুরস্কার নিচ্ছিল তখন তার মধ্যে কোথাও নিজেকে খুঁজে পাচ্ছিল না সূর্য। তার নিজের পরিবারের সে নিজেই নেই এটা ভেবে খারাপ লাগছিল তার। তাই সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় সূর্য। পিছন থেকে তাকে ডাকতে থাকে সোনা কিন্তু সেই ডাক তার কান অব্দি পৌঁছয় না।