বাংলা বিনোদন জগতের একটি অন্যতম বিষয় হলো বাংলা ধারাবাহিক (Bengali Serial)। এটা বর্তমানে বাঙালি দর্শকদের জীবনের একটি গুরুতবপূর্ণ অংশ হয়ে উঠেছে। দর্শকদের আনন্দ দিতে ধারাবাহিক নির্মাতারাও রোজ নতুন নতুন টুইস্ট আনছে তাদের গল্পে।
খুব কম ধারাবাহিকেই নায়ককে খলনায়কে বদলে যেতে দেখতে পান দর্শক মহল। আর এই বদলের পর নায়ক হয়ে ওঠে হিংসাত্মক। দর্শকরা এর আগে আলতা ফড়িং ধারাবাহিকে এমনটাই হতে দেখেছেন। ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন তার থেকে ভয়ংকর আর কিছু কি হতে পারে?
এইবার এমনটাই হলো জলসার এক জনপ্রিয় ধারাবাহিকে। আর এই বিষয়টাই গল্পে এনে দিয়েছে এক নতুন মোড়। যে নায়ক তার ভালোবাসাকে ছাড়া এক মুহূর্তও কিছু ভাবতে পারতো না, সেই নায়ক আজ নায়িকার চরম ক্ষতি করতে উদ্যত হয়ে উঠেছে।
বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)। মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকটি। এক অন্যরকম গল্প নিয়ে পথ চলা শুরু করে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। তেবে এইবার সেই সপথ ভেঙে নায়িকার ক্ষতি সাধনে নিজেকে নিমজ্জিত করলো নায়ক।

ধারাবাহিকের নায়ক শঙ্কর মনে করছে তাকে মারার চেষ্টা করেছে তার স্ত্রী। তাই এবার এই বেইমানি করার শাস্তি দেবে শঙ্কর। ঐশানির প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে উঠেছে সে। তবে তার জায়গায় নতুন কোনো নায়ক আসার সম্ভাবনা তেমন নেই। এইবার দর্শকরা দেখবেন শঙ্কর বনা ঐশানি।





