স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি ছিল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। তবে বর্তমানে টিআরপি পড়েছে অনেকটাই। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সূর্য প্রতি নিয়ত চেষ্টা করে চলেছে সোনা রুপাকে নিজের কাছে আনার। আর অন্যদিকে দীপা, প্রতিজ্ঞা করেছে সোনা আর রুপাকে নিয়ে একলা বাঁচার। তাই এবার আইনের দরজায় যেতে হয়েছে তাদের।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, সোনা রুপাকে স্কুল থেকে নিজের বাড়ি আনে সূর্য। রুপা সেখানে কিছুতেই থাকতে না চাইলেও সোনা নিজের বাবাকে ছেড়ে যেতে চায় না। কারণ সোনা নিজের বাবার কাছেই ছোট থেকে মানুষ হয়েছে তাই তার প্রতি সোনার টান অনেক বেশি। দীপা আর সোনাকে এই নিয়ে কোনরকম জোর করে না।
সূর্য দীপাকে বলে, রুপা বড়দের সাথে যেভাবে কথা বলে সেটা ঠিক নয় অন্যদিকে সোনা কত নম্র। যদি রুপা সূর্যের সাথে থাকে তাহলে রুপাকে শুধরে দেবে সে। এই নিয়ে কিছুটা ঝামেলা হওয়ার পর রুপা দীপাকে নিয়ে নিজের বেরিয়ে যায়। মিশকা চিন্তায় পড়ে যায় কারণ এরকম হলে তো আইনি লড়াই বন্ধ হয়ে যাবে। তাই ইচ্ছে করে সোনার সামনে চলে আসে। সোনা মিশকার হাত ধরে টানতেই সে পড়ে যাওয়ার নাটক করে।
সোনা মিশকার সাথে যেতে সূর্যকে বারণ করে, কিন্তু শেষমেষ সোনার বারণ না মেনে মিশকাকে উপরে নিয়ে যায় সূর্য। এই দেখে সোনা ভীষণ রেগে যায় আর সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বাইরে দাঁড়িয়ে ছিল দীপা, চিৎকার চেঁচামেচি শুনে সেও ছুটে আসে। দীপাকে জড়িয়ে ধরে সোনো আর বলে সে তার মায়ের সাথেই থাকবে।





