টেলিভিশন (Bengali Television) জগতে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগাতে আসছে নতুন ট্যুইস্ট, পাল্টে যাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন সব ধারাবাহিক। বহুক্ষেত্রে চ্যানেলের প্রত্যাশা ঠিকমতো মেটাতে না পারলে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল।
ঠিক এভাবেই শেষ হয়ে যায় স্টার জলসার (Star jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। তবে আরো একবার টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে দর্শকদের প্রিয় মৌঝড় জুটি! মেয়েদেরকে কেন্দ্র করে আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু অন্য সুরে গল্প বেধেছিল এই ধারাবাহিক। কিন্তু টিআরপিতে ভালো ফল দিতে পারেনি।
হতে গুনে মাত্র ছ’মাস। তার মধ্যেই শেষ হয়ে যায় ‘মেয়েবেলা’-র যাত্রা। গত জানুয়ারি মাসে শুরু হয়েছিল স্বীকৃতি মজুমদার ও অর্পণ ঘোষালের ‘মেয়েবেলা’। মৌঝড় জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এত তাড়াতাড়ি ধারাবাহিকটি শেষ হয়ে যাক কখনোই চাননি দর্শক মহল। দর্শকরা অপেক্ষা করে বসেছিলেন কবে আরও একবার এই জুটিকে একই সাথে দেখতে পাবেন তারা। এইবার ঘটলো অপেক্ষায় অবসান।
সম্প্রতি ইউটিউবে একটি মিউজিক ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে একসঙ্গে দেখা গিয়েছে অর্পণ এবং স্বীকৃতিকে। এই মিউজিক ভিডিওর নাম সাবমেরিন। একেবারে অন্য লুকে অন্য ধাঁচের এক গল্প নিয়ে একসাথে ধরা দিয়েছেন তারা।
আরও পড়ুনঃ দীপাকে হারাতে মিশকার পথ অনুসরণ করল সূর্য! নাচের মঞ্চেই দীপাকে অপদস্ত করতে গিয়ে অর্জুনের হাতেই ধরা পরল সে!
একেবারে অন্য রকম এই মিউজিক ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল। কেউ বলেছেন, “এই জুটিটাই দেখতে চেয়েছিলাম।” আবার কেউ লিখেছেন, “এত সুন্দর জুটি তাও সিরিয়ালটা বন্ধ করে দিল।” কিছু দর্শক অর্নব স্বীকৃতির দ্রুত প্রত্যাবর্তন কামনা করছেন।





