কিছুদিন আগেই জলসার পর্দায় রোম্যান্সে ভরপুর ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)-এ নায়িকা চরিত্রের মুখ পরিবর্তন হয়েছে। ওম সাহানির সঙ্গে জুটি বেঁধে ছিলেন নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকার। তিনি ছিলেন মডেলিং দুনিয়ার বেশ পরিচিত মুখ। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম হয়েছিল শ্রাবণ। টিআরপি তালিকায় বিরাট কিছু করতে না পারলেও ওমকার-শ্রাবণের কনট্রাক্ট ম্যারেজের গল্প কিন্তু মন জয় করেছিল বাঙালির।
আর শুরুতে পছন্দ না হলেও ধীরে ধীরে কিন্তু দর্শকদের মৌমিতাকে দেখতে ভালো লাগছিল। শুরু থেকেই মৌমিতার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকরা। কিন্তু একটি মুখ দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। আর তাই অসুস্থতার কারণে ধারাবাহিকের মূল নায়িকা পরিবর্তন হওয়ায় বেশ দুঃখ পেয়েছিলেন দর্শকরা। বর্তমানে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা।

আর এক নায়িকার পরিবর্তন হতে না হতেই অন্য ধারাবাহিকে নায়কের পরিবর্তন হয়ে গেল। জনপ্রিয় তুঁতে সিরিয়ালের ভক্তরা বিরাট ধাক্কা পেয়েছেন। স্টার জলসার এই মেগায় আর দেখা যাবে না মূল নায়ক সৈয়দ আরেফিনকে। বরং এন্ট্রি নিয়েছেন নতুন নায়ক গৌরব মন্ডল। আর আরেফিন-দীপান্বিতার জুটি ভাঙতেই গোঁসা হয়েছে এই ধারাবাহিকের দর্শকদের।
নতুন প্রোমোর শুরুতেই দেখা গেছে গঙ্গায় রঙ্গনের অস্থি বিসর্জন করছে তাঁর বিধবা তুঁতে। মনে মনে সে শপথ নিচ্ছে, ‘আপনার খুনিদের শাস্তি হবেই রঙ্গনবাবু।’ সেইসময়ই গঙ্গায় তর্পন সেরে সাদা ধুতিতে উঠে আসে সিরিয়ালের নতুন নায়ক গৌরব। আইপিএস সিদ্ধার্থের চরিত্রে দেখা যাবে গৌরবকে।
আরও পড়ুনঃ পরাগ পলাশের বিরুদ্ধে মানহানীর মামলা করবে শতদ্রু! তাকে নির্দোষ প্রমাণ করবে শিমুল নিজেই!
যদিও আপাতত আরেফিনকে দেখা না গেলেও আগামী দিনে এই অভিনেতা নতুন কোনও রূপ নিয়ে এই ধারাবাহিকে ফিরবেন। কারণ গল্পে ঝটকার প্রয়োজন। আর সেটাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ধারাবাহিকে। আর এই মুহূর্তে একটি ধারাবাহিকে দুজন নায়কের দেখা মিলছে। আর তাই এখন গৌরবকে এনে আর পরবর্তীতে আরেফিনকে এনে চমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও এই বিষয়ে কিছু জানাননি অভিনেতা সৈয়দ আরেফিন।





