ডিভোর্স মানেই স্বেচ্ছাচারিতা নয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাড়িয়ে শতদ্রুর হাত ধরে সামনে এগিয়ে যাবে শিমুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, খুব ধুমধাম করে শিমুল তার দেওর পলাশের বিয়ে দেয়। সব কাজ সে নিজের হাতে সামলায় সে। হঠাৎ তার প্রতি ভালো ব্যবহার করা শুরু করেছে তার স্বামী দেওর এবং দেওরের স্ত্রী। কিন্তু এটা যে কেবল একটা ফাঁদ এটা বর্তমানে খুব ভালো করেই বুঝতে পারছে শিমুল।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, শতদ্রুর ব্যাগ থেকে গয়নাগুলো উদ্ধার হওয়ার পর পুলিশ তাকে লকাপে ভরে দেয়। এটা কিছুতেই মেনে নিতে পারেনি শিমুল। তাই পরের দিন শিমুল ও তার বন্ধুরা মিলে চলে যায় পুলিশ অফিসারের কাছে।

তারা পুলিশকে বলে প্রমাণ ছাড়া কাউকে এভাবে আটকে রাখা যায় না। তখন পুলিশ তাদের জানায় আজই হাতের ছাপ নেওয়া হবে। এরপর শিমুল শতদ্রুর সাথে দেখা করে আর তাকে বলে, “আমি ঠিক তোকে নির্দোষ প্রমাণ করবো। তারপর আমি আর ওখানে থাকবো না।” ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুল শতদ্রুকে বলছে, “আমায় সবাই ওই বাড়িটা থেকে বেরিয়ে যেতে বলছে, আর আমি তোর হাত ধরেই বেরোতে চাই।”

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মধুবালা মোটেই চায়না শিমুল চলে যাক। কিন্তু শিমুল মধুবালাকে বলে, ডিভোর্স মানে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে বেঁচে থাকার লড়াই। এবার আর কোনো ভাবেই মায়ার বাঁধনে জড়াবেনা শিমুল।