স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি ছিল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সূর্য এবং দীপার মধ্যে ফের শুরু হয়েছে এক লড়াই যার মূলে রয়েছে আবারও সেই মিশকা। এইবার তাদের লড়াই জেতার প্রধান লক্ষ্য হলো সোনা আর রুপাকে নিজেদের কাছে রাখা।
সূর্যের টাকা শোধ করতে দীপা যে কম্পিটিশনে নাম দিয়েছিল সেইখানে সে প্রথম হয়। যদিও সে একা নয় তার পাশাপাশি ভিক্টর অর্থাৎ দীপার পৃথা ম্যামের ছেলেও প্রথম স্থান অধিকার করে। এইবার অনেকখানি ভারমুক্ত হয় সে। অন্যদিকে দীপা আর সূর্যের মাঝে নতুন ভাবে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য অর্জুনকে ব্যবহার করতে উদ্যত হয় মিশকা।
দীপা আর অর্জুনের বেশ কয়েকটি ছবি ভুল ভাবে উপস্থাপন করা হয় সূর্যের সামনে আর সেটা করে মিশকা। আবার নতুন করে সূর্যের মনে এক নতুন সন্দেহ ঢুকিয়ে দেয় সে। অর্থাৎ সবদিক থেকেই দীপা আর সূর্যকে আলাদা করার ব্যবস্থা করে ফেলছে মিশকা।
অন্যদিকে দীপা বাড়ি ফিরে জানতে পারে সোনা অসুস্থ। তার কি হয়েছে কেউ বলতে পারছে না এমনকি রুপাও না। দীপা সোনার কাছে গিয়ে বসতেই সোনার বলা কিছু অস্পষ্ট কথা দীপার কানে যায়। সোনা একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে এবং বলছে, “তুমি এটা কেন করলে? তুমি কেন গেট ভেঙে দিলে?” এটা শুনে দীপার বুঝতে বাকি থাকে না, যে এই গেটটা কে ভেঙেছে আর সোনা কার কথা বলছে। সঙ্গে সঙ্গে সেই বোঝাপড়া করতে সেখান থেকে বেরিয়ে যায় দীপা।





