বাঙালির বিনোদনের অন্যতম বড় মাধ্যম বাংলা টেলিভিশনে (Bengali Television) রোজই নতুন নতুন ধারাবাহিক আসছে। এই আজ একটি ধারাবাহিক শুরু হচ্ছে তো পরের দিনই কোনও ধারাবাহিকের বন্ধের খবর পাওয়া যাচ্ছে। নতুন ধারাবাহিক এসেই চলেছে। আর সেই নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে সরে যাচ্ছে পুরনো ধারাবাহিক।
বলাই বাহুল্য, নিত্যদিন ধারাবাহিক আগমনের এই ধারাবাহিকতায় সব থেকে এগিয়ে রয়েছে জলসা। আর এই চ্যানেলে এসেই চলেছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। উল্লেখ্য, নতুন ধারাবাহিক আসা মানেই পুরনো ধারাবাহিক বন্ধ হওয়ার আশঙ্কা। জলসার পর্দায় শুরু হয়েছে বেশ কিছু নতুন নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় শুরু হওয়া নতুন প্রত্যেকটি ধারাবাহিক টিআরপি তালিকায় দারুন পারফরম্যান্স করছে।
অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে এই প্রত্যেকটি ধারাবাহিকই দারুণ রকমের জনপ্রিয়তা পেয়েছে। কিছুদিন আগেই জানা গিয়েছিল মিসিং স্ক্রু প্রোডাকশন হাউসের তরফে জলসায় এবার আসতে চলেছে আরও একটি ধারাবাহিক এবং যে ধারাবাহিকের গল্প হতে চলেছে পুনর্জন্মকে ঘিরে। প্রথমে এই ধারাবাহিকের নাম রাখা হয়েছিল জন্মান্তর। কিন্তু পরে নাম বদলে রাখা হয় চিনি।
জানা যায় এই গল্পে দেখানো হবে নায়ক নায়িকা একটি এক্সিডেন্টে মারা যাবে। এরপর তারা আবার নতুনভাবে জন্ম নেবে। কিন্তু নায়িকার পূর্বজন্মের সমস্ত কথা মনে থাকবে। যে ব্যক্তি তাদের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল তার কথাও তার স্মরণে থাকবে এবং সেই প্রতিশোধের গল্পকে ঘিরেই আবর্তিত হবে এই ধারাবাহিকের গল্প। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে আবারও টেলিভিশনের পর্দায় ফেরার কথা ছিল অভিনেতা সোমরাজ মাইতির।
জুটি বাঁধার কথা ছিল অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যের সঙ্গে। এর আগে ‘খেলনা বাড়ি’ তে মিতুলের মেয়ে গুগলির চরিত্রে এর আগে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই এই আসন্ন ধারাবাহিকের প্রোমোও সম্প্রচারিত হয়ে গেছে। ডিসেম্বরের শুরু থেকেই আউটডোরে শুটিং শুরু হয়েছিল এই ধারাবাহিকের।
আরও পড়ুনঃ সত্যি ধরা পড়তেই পালাতে গিয়ে ধরা পরল প্রিয়াঙ্কা! জেলে বসে এবার ‘প্রি ওয়েডিং হানিমুন’ করবে পরাগ প্রিয়াঙ্কা!
৬ দিন শুটিং চলার পর হঠাৎই বন্ধ হয়ে গেছে এই ধারাবাহিকের শুটিং। আর অনিবার্য কারণবশত এই ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত এই ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে শিল্পীরা। ফের কবে এই ধারাবাহিকের শুটিং শুরু হবে তা জানা যায়নি।





