বর্তমানের সাথে অতীতের দ্বন্দ্ব নিয়ে খুব তাড়াতাড়ি স্টার জলসায় আসছে অর্ধাঙ্গিনী

‘প্রাক্তন’ শব্দটির অর্থ কি শুধুই অতীত (Past)? এই অতীত যে মাঝে মধ্যে বর্তমানের সঙ্গে এক অন্তর্দ্বন্দ্বে শামিল হতে পারে তারই প্রমাণ দিতে এইবার স্টার জলসায় আসতে চলেছে অর্ধাঙ্গিনী (Ardhangini)। কিছু মাস আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি।

এই ছবির গল্পে প্রধান চরিত্র সুমন (কৌশিক সেন), সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রা (চূর্ণী গঙ্গোপাধ্যায়), সুমনের দ্বিতীয় স্ত্রী মেঘনা (জয়া আহসান) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হঠাৎ করেই সুমনের একটি অ্যাক্সিডেন্ট হয়। আর সেখান থেকেই কিছুটা বাধ্য হয়ে এই পরিস্থিতির চাপে পড়ে মুখোমুখি হতে হয়। প্রাক্তন এবং বর্তমান স্ত্রীকে।

এগোটা চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন অন্যতম জনপ্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলী। ইতিমধ্যেই তার একাধিক কালজয়ী চলচ্চিত্র দর্শকরা দেখেছেন। এই চলচ্চিত্রে অতীত এবং বর্তমান দুই সময়ের মাঝে এক নিবিড় মেলবন্ধন ঘটিয়েছেন পরিচালক।

এই ছবিটিতে চূর্ণী গাঙ্গুলী তার অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন। এছাড়াও প্রতিটি চরিত্রের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। সব মিলিয়ে বলা যায় একাধিক অনুভূতির সমন্বয়ে ঘটতে চলেছে এই একটি চলচ্চিত্রের মধ্যে।

Ardhangini, Kaushik Ganguly, Star Jalsha, Surinder films, অর্ধাঙ্গিনী, কৌশিক গাঙ্গুলী, সুরিন্দর ফিল্মস, স্টার জলসা

দর্শকদের এই উৎসবের মৌসুমকে আরো একটু আনন্দদায়ক করে তুলতে আগামী ২৪ ডিসেম্বর রবিবার ঠিক দুপুর একটায় স্টার জলসা এসডি এবং স্টার জলসা এইচডি-তে সম্প্রচারিত হবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত চলচ্চিত্র অর্ধাঙ্গিনী।