বলাই বাহুল্য, বর্তমানে টেলিভিশন দুনিয়ায় এক একটি ধারাবাহিকের আয়ু বড়জোড় তিন থেকে চার মাস। আগে যদিও এক একটি ধারাবাহিক তিন-চার বছর চলত এখন সেই সংখ্যা কমে মাসে নেমে এসেছে। আবার ১-২ মাসে বন্ধ হয়ে গিয়ে উদাহরণ রেখে গেছে বেশ কয়েকটি ধারাবাহিক।
এই মুহূর্তে একের পর এক নতুন নতুন ধারাবাহিকের আগমনের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে মূল দুই চ্যানেল স্টার জলসায় এবং জি বাংলায় এখন নতুন নতুন ধারাবাহিকের ঘনঘটা। কখনও সেই সমস্ত ধারাবাহিকের হাত ধরে ফিরছেন নবাগতরা। আবার কখনও পুরনো অভিনেতা-অভিনেত্রীরা।
আর এবার এক পুরনো অভিনেতার ফেরার খবর শোনা গেল। শোনা যাচ্ছে অতি শীঘ্রই এবার ছোট পর্দায় ফিরতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখ। শেষবার এই অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার ধারাবাহিক নবাব নন্দিনীতে। যদিও বিরাট রকমের সাফল্য পায়নি এই ধারাবাহিকটি।
কিন্তু তারপর দীর্ঘদিন দেখা যায়নি এই অভিনেতাকে। যদিও তিনি অনেক কাজের অফার পেয়েছিলেন বলেই জানা গিয়েছিল। কিন্তু তার পারিশ্রমিক ঠিক হচ্ছিল না বলে তিনি সেই সমস্ত অফার গুলো ফিরিয়ে দিচ্ছিলেন।
আর শোনা যাচ্ছে এবার কোন এক জনপ্রিয় চ্যানেলে ফিরতে চলেছে এই অভিনেতা। মনে করা হচ্ছে জলসা বা জি বাংলা কোনও একটি নামকরা চ্যানেলেই ফিরবেন তিনি। এমনকি তার বিপরীতে নায়িকা চরিত্রেও থাকছে চমক। যদিও এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।





