আবার স্লো পর্ব হচ্ছে মেয়েবেলাতে! বড় পিসেমশাইয়ের বিরুদ্ধে কোর্ট কেস যত তাড়াতাড়ি শুরু করা হবে ততই টিআরপি তালিকায় ভালো ফল করবে, মত দর্শকদের

বাংলা টেলিভিশনের চ্যানেলগুলিতে বেশ কয়েক মাস ধরে একের পর এক নতুন ধারাবাহিক এসেছে। যার মধ্যে বেশ কিছু ধারাবাহিক ভালোই জনপ্রিয়তা পেয়েছে আবার বেশ কিছু ধারাবাহিক একেবারেই টিআরপি তালিকার তলানিতে রয়েগেছে। এভাবেই স্টার জলসায় শুরু হতে দেখা গেছে বেশ কিছু নতুন ধারাবাহিক যার মধ্যে অন্যতম ছিল বালিঝড়, মেয়েবেলা । এগুলি শুরু হয়েছে প্রায় তিন মাস হতে গেল এরমধ্যে বালিঝড় টিআরপি তালিকায় ভালো ফল না করার ফলে বন্ধ হয়ে গেছে। উল্টোদিকে রয়েছে মেয়ে বেলা।

প্রসঙ্গত মেয়েবেলা ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই বেশ চর্চায় এসেছে। তার প্রথম কারণ ছিল এর কাস্টিং আর দ্বিতীয় কারণ ছিল এক অন্য ধরনের গল্প। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা অর্পণ ঘোষাল এবং অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। তাছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী যিনি আবার বহু বছর পরে এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কাম ব্যাক করেছেন। এছাড়াও রয়েছে বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

মেয়েবেলা ধারাবাহিকের মূল কনসেপ্ট হলো সমাজে মেয়েদের পরিস্থিতি। একটা সমাজ বা সংসারে কত রকম ভূমিকা পালন করে একটা মেয়ে কিন্তু শেষ পর্যন্ত তার নিজের শখ আল্লাদ কিছুই পূরণ হয় না। এছাড়া চলতি কথায় একটা খুব প্রচলিত কথা রয়েছে যে মেয়েরাই মেয়েদের শত্রু, সে কথাটাকেই ভুল প্রমাণ করা লক্ষ্য এই ধারাবাহিকের। তাই প্রথম থেকেই একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের নানা রকম খুঁটিনাটি দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। গল্প খুব সুন্দর যা প্রথম থেকেই স্বীকার করে এসেছে দর্শক।

এই ধারাবাহিকের মাধ্যমে আমাদের সমাজে এমন অনেক দিক তুলে ধরা হচ্ছে যেগুলি হয়তো সহজে প্রকাশ পায় না। তার মধ্যে অন্যতম ছিল টিকলির সাথে তার বড় পিসেমশাইয়ের করা খারাপ ব্যবহার। এই সবকিছু নিয়েই মেয়ে বেলার জনপ্রিয়তা দিনে দিনে বাড়তে থাকছে। টিআরপি তালিকাতে ও বেশ ভালই পয়েন্ট কুড়াচ্ছে এই ধারাবাহিক। কিন্তু দর্শকদের একাংশের মত মাঝে মাঝেই মেয়ে বেলার গল্প খুবই স্লো হয়ে যাচ্ছে। যেমন একটা ধারাবাহিকের জনপ্রিয়তা ধরে রাখার সবচেয়ে বড় মন্ত্র হলো প্রতিদিন টানটান উত্তেজনার পর্ব। বা প্রতিটা পর্বের শেষে এমন কিছু টুইস্ট আনা যার জন্য পরবর্তী দিনে দর্শক দেখবে।

Bengali television, meyebela, Star Jalsha

কিন্তু বর্তমানে মেয়ে বেলার পর্বতে এমন কিছুই দেখানো হচ্ছে না যার জন্য দর্শকরা এই ধারাবাহিকের প্রতি আকৃষ্ট হবে। অনেকের মত বড় পিসেমশাইয়ের বিরুদ্ধে যে কোর্ট কেসটা দেখানো হবে সেটা যদি শুরু করা হতো তাহলে আরো জমজমাট হত। তাই ভক্তরা চাইছে আরো বেশি টানটান উত্তেজনার পর্ব দেখানো হোক এই ধারাবাহিকের তবেই আসল জনপ্রিয়তা ফিরে পাবে মেয়েবেলা। এবার শুধু দেখার পরবর্তী দিনে মেয়ে বেলাতে ঠিক কি কি দেখানো হয়।