“আমি ১৮ বছর ধরে দীপাকে ভালবাসি!” সূর্যর সামনেই দীপাকে ভালোবাসার কথা প্রকাশ করল অর্জুন, সত্যি জেনে হতবাক দীপা!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি ছিল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।

যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন, একে অপরের থেকে অনেক দূরে চলে দীপা আর সূর্য। নিজের সব কিছু হারিয়ে ফেলেছে দীপা। থাকার মধ্যে তার কাছে আছে কেবল তার দুই মেয়ে। আর তাদেরকেও দীপার থেকে কেড়ে নিতে চাইছে সূর্য। সূর্যের সঙ্গে লড়াই করতে দীপাকে সবসময় সাহস যুগিয়ে যাচ্ছে অর্জুন।

যেদিন থেকে দেখা হয়েছে ঠিক সেদিন থেকেই দীপার সাথে অর্জুনের জীবন অদ্ভুতভাবে জড়িয়ে গিয়েছে। দীপাকে বিপদে দেখে তাকে সাহায্য না করে সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসতে পারেনি অর্জুন। নানা রকম ভাবে দীপার চলার পথকে মসৃণ করার চেষ্টা করে চলেছে সে।

ডান্স কম্পিটিশন থেকে ডান্স একাডেমিক খুলে দীপাকে চাকরি দেওয়া, তার ওপর সবটাই দীপার আত্মসম্মানকে কোনরকম ভাবে আঘাত না পৌঁছিয়ে। এসব হয়তো অর্জুন চক্রবর্তীর পক্ষেই সম্ভব। তবে এইবার অর্জুনের মনের ভিতর দীপার জন্য যে অনুভূতি সেইটা চলে এলো সবার সামনে।

সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মিশকা চিঠিগুলোর কথা তুলে অর্জুনের দিকে নোংরা ইঙ্গিত করছে। ঠিক তখন সূর্য অর্জনের কলার চেপে ধরে এবং বলে, সে বুঝতে পেরে গেছে অর্জুন দীপাকে ভালোবাসা আর দীপাও অর্জুনকে ভালোবাসে। তখন অর্জুন চিৎকার করে বলে, সে ছোটো বেলা থেকেই দীপাকে ভালবাসে। সেই সময় দীপা এসে সবটা শুনে নেয়। তবে কি এবার অর্জুনকে ভুল বুঝবে দীপা?