দুই নৌকায় পা দিয়ে হাঁটতে চায় শিমুল! পরাগকে ডিভোর্স দিলেও বাড়ি সে ছাড়বে না, বলতেই ট্রোল নেটিজেনদের!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। এই মেগার নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুল এবং পরাগ দুজনেই একে অপরকে ডিভোর্স দিতে উদ্যত। শিমুল চায়না পরাগের সাথে তার নামটা জড়াক। আর পরাগও যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে আনতে চায়।

সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডিভোর্স পেপারে সই করে দিচ্ছে পরাগ আর শিমুল। আজ তারা দুজনেই একে অপরের থেকে মুক্ত। কিন্তু শিমুল ফিরে আসে তার শ্বশুরবাড়িতে আর পরাগকে জানায়, ডিভোর্স হয়ে গেলেও সে এই বাড়ি ছেড়ে যাবে না।

তখন প্রিয়াঙ্কা বলে সে যদি এই বাড়ি থেকে না যায় তাহলে পরাগ আবার বিয়ে করবে কিভাবে? তখন শিমুল ঠাকুর ঘর থেকে সিঁদুর কৌটা নিয়ে এসে পরাগের হাতে তুলে দেয় আর বলে এই সিঁদুর পরিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করে ঘরে তোলো। এই শুনে অবাক হয়ে যায় মধুবালা।

শিমুল যেটা করছে সেটার তো কথা ছিল না। ডিভোর্স হয়ে যাওয়ার পর শতদ্রুর হাত ধরে নিজের প্রাক্তন শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে নতুন জীবন শুরু করার কথা ছিল তার। কিন্তু তা না করে, শতদ্রুকে দেওয়া কথা না রেখে সে আবারও নিজের প্রাক্তন শ্বশুরবাড়িতেই ফিরে এলো! শিমুলের এই কাজটা কিছুতেই মানতে পারছে না দর্শক মহল। এর পেছনে কোন উদ্দেশ্য রয়েছে শিমুলের?