বহু ধারাবাহিকেই নায়ককে হঠাৎ করে ভালো মানুষ থেকে ভিলেন হয়ে যেতে দেখেছেন দর্শকমহল। এবার আরো একবার তেমনটাই দেখা যাচ্ছে স্টার জলসায় (Star jalsha) বেশ পুরনো একটি মেগা অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। একঘেয়েম এর জন্য বর্তমানে ধারাবাহিকের কি আর কি অনেকটাই পড়েছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, কি বল একে অপরের থেকে আলাদা হয়ে গিয়ে শান্তি পায়নি সূর্য। সে যে সবার চোখে খারাপ হয়ে গিয়েছে নিজের মেয়েদের চোখে খারাপ হয়ে গিয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। তাই দীপাকে ছোট করতে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করল সূর্য।
শুরু থেকেই সূর্যের ব্যবহার মোটেই ভালো লাগছিল না কারোরই। যখনই অর্জুনকে নিয়ে সূর্য আর মিশকা বলা শুরু করে তখনই সবাই বুঝতে পারে সূর্যের আসল উদ্দেশ্যটা কি। মিশকা সবার সামনে বলে, দীপা যেটা করেছে সেটা গিভ এন্ড টেক পলিসি। এটা শোনার পর প্রচন্ড রেগে যায় দীপা।
মিশকাকে ঠাটিয়ে এক চড় মারে সে। কিন্তু এরপরেও কেউ নোংরা মন্তব্য থামায়নি। অর্জুনের ওপর রীতিমতো চড়াও হয় সূর্য। অর্জুনকে বাধ্য করে এমন কিছু কথা বলতে যেটা কেউ কখনো কল্পনা করেনি। শেষমেষ চুপ থাকতে না পেরে সত্যিটা বলে অর্জুন।
ওজন সবার সামনেই বলে সে দীপাকে ভালোবাসে। দীপা এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকা যায় না। দীপাকে সে ১৮ বছর আগে ভালোবাসতো আর এখনো বাসে। সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে দীপা। এখন কি করবে সে? তবে কি দীপান্বিতা ইনস্টিটিউট থেকে বেরিয়ে অর্জুনকে চিরতরে জীবন থেকে বার করে দেবে দীপা?





