বর্তমানে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকটি দেখেন না এমন মানুষ খুব কমই আছেন। আর সেই ধারাবাহিকের মিশকা নামক খলনায়িকার চরিত্রটিকে গালমন্দ করেন না এমন মানুষও বিরল। টলিউডে খুব অল্প বয়সেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন এই মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।
অনুরাগের ছোঁয়ার মিশকা হয়েই তিনি টানা রাজত্ব করে চলেছেন দর্শকদের মনে। তবে রিল লাইফের এই ভিলেনকে বাস্তব জীবনেও খানিকটা ভিলেন বানিয়ে দিয়েছে তাঁর প্রেমজীবন আর মায়ের সঙ্গে মনমালিন্যের খবর। অনুরাগের ছোঁয়ার রূপটান শিল্পী দীপঙ্কর দে-র সঙ্গে প্রেম করছেন অহনা। আর এই সম্পর্কেই কোনও মত নেই অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের। অহনার সঙ্গে সব সম্পর্কও ছেদ করেছেন তিনি।
নাচের রিয়েলিটি শো থেকেই টেলিভিশনে পথ চলা শুরু করে অহনা। শিশুশিল্পী হিসেবে তিনি সেই শো-তে অংশ নিয়েছিলেন। সেইসময় মেয়ের সঙ্গে পারফর্ম করতেন চাঁদনী নিজেও। অনুরাগের ছোঁয়ায় কাজ করার পর প্রেমে পড়েন অহনা। এক বিবাহিতর সঙ্গে মেয়ের প্রেম মেনে নিতে পারেনি অহনার মা।
শুধু কথা নয়, মুখ দেখাদেখি বন্ধ অহনা আর তাঁর মায়ের। সম্প্রতি ছিল অহনা আর দীপঙ্করের সম্পর্কের বর্ষপূর্তী। এই এক বছর পূর্ণ হওয়ার যে আনন্দ, তার সবটাই বিলীন হয়ে যায় মা মেয়ের দ্বন্দ্বে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে মিশকা বলেছিলেন, ‘আমার মনে হয় মা তাঁর বন্ধুদের নিয়ে এ ভাবেই জীবনটা উপভোগ করতে চেয়েছিলেন। আমি মাকে মুক্ত করে দিয়েছি।’
আরও পড়ুনঃ নিজের পায়েই নিজে কুড়ুল মারলো পরাগ! শতদ্রুর মা ছেলের বিয়ে দিতে নাছোড়বান্দা, শুনে শহর ছাড়ার সিদ্ধান্ত শতদ্রুর!
আর অহনার বলা এই কথাগুলো কিছুতেই মুখ বুঝে মেনে নিতে পারেননি চাঁদনী। সেই সংবাদমাধ্যমকে ফোনে চাঁদনী বলেন, ‘মা-কে মুক্তি দিয়েছে না মেরে দিয়েছে। ২০১২ সালে ওর বাবার থেকে আলাদা হওয়ার পর থেকে ওই ছিল আমার সব। এমনকী আমার মা-বাবা নিজেদের ব্যবসাও বিক্রি করে দেয়। আর এখন বলছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইতাম আমি? কই আগে তো এমন প্রয়োজন ছিল না আমার। মেয়েকে নিয়েই ছিল আমার সব স্বপ্ন। মৃত্যুর আগে আমি মরতে চাই না। ওরা আমার ছোটবেলার বন্ধু, ওরাই আমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এই বছরের জানুয়ারি থেকে আমি বিশ্বাস করি আমার কোনও মেয়েই ছিল না।’
View this post on Instagram





