রঞ্জিত মল্লিক অভিনীত সিনেমা এবার ছোটপর্দায়, সম্প্রচারের তারিখ প্রকাশ করল চ্যানেল!

বড় পর্দার জনপ্রিয় গল্পগুলিকে ছোটো পর্দায় সম্প্রচার করার ঘটনাটি নতুন কিছু নয়। এর আগেও এমন কিছু মেগার সাক্ষী থেকেছেন দর্শকমহল। কিছুদিন আগেই শেষ হয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Pritwiraj)। এটিও বড় পর্দার বিখ্যাত ছবি।

এইবার আর এমনই এক গল্প নিয়ে সম্প্রচার হতে চলেছে একটি নতুন ধারাবাহিক। স্বয়ংসিদ্ধা সিনেমাটি দেখেননি এমন দর্শন খুবই কম রয়েছেন। বহু পুরনো এই সিনেমার নায়ক গোবিন্দের চরিত্রে ছিলেন রঞ্জিত মল্লিক। ছবিটি সেই সময়ে সারা ফেলেছিল দর্শক মহলে।

এইবার সেই গল্পটিই ধারাবাহিক আকারে প্রকাশ পেতে চলেছে ছোট পর্দায়। এই ধারাবাহিকে নায়ক গোবিন্দের চরিত্রে অভিনয় করতে চলেছেন বিশ্বাবসু বিশ্বাস। নায়িকা চরিত্রে রয়েছেন অভিনেত্রী ওস্নি দাস। এর আগে নায়িকা নাম্বার ওয়ানে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

Biswabasu Biswas News in Bengali, Videos and Photos about Biswabasu Biswas  - Anandabazar

গল্পের প্লট এবং নায়ক নায়িকা সবই তো হল। এখন প্রশ্ন হচ্ছে কোন চ্যানেলে এবং কবে থেকে সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের। সেই সম্পর্কেই বিস্তারিত জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে। খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না দর্শকদের কারণ জানুয়ারিতেই আসতে চলেছে এই মেগা।

১৫ জানুয়ারি থেকে সন্ধ্যে সাতটার সময় আকাশ ৮ চ্যানেলে সম্প্রচারিত হবে স্বয়ংসিদ্ধা। ইতিমধ্যেই সেই তথ্য দর্শকদের জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ধারাবাহিকটি কি সিনেমার মতন দর্শকদের মন জয় করতে পারবে? এখন সেটাই দেখার বিষয়।