একজন মা চাইলে সবকিছু করতে পারে। নিজের সন্তানকে আগলে রাখার জন্য একজন মায়ের মধ্যে এমন কিছু শক্তি ভর করে যার জোরে একজন মা তার জীবন অব্দি দিয়ে দিতে পারে। এটা তো সবার জানা। কিন্তু একজন শিশু নিজের মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ঠিক কি কি করতে পারে, কতদূর যেতে পারে সেটাই এখন দর্শকদের সামনে তুলে ধরছে স্টার জলসায় (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা দীপার দুই সন্তান সোনা এবং রুপা বর্তমানে একে অপরের থেকে বিচ্ছিন্ন। সোনা তার মাকে বেছে নিয়েছে এবং রুপা তার বাবাকে। এভাবেই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের প্লট।
ধারাবাহিকের এই দিনের পর্বে শুরুতেই দেখা যায়, প্রবীর অর্থাৎ দীপার শ্বশুরমশাই চলে গিয়েছে অর্জুনের কাছে। প্রবীর বুঝতে পেরেছে অর্জুন দীপাকে মারাত্মক ভালবাসে তাই কোনভাবে দীপার সঙ্গে অর্জুনকে সুখী দেখতে চান তিনি, আর সেই উদ্দেশ্যেই অর্জুনের সামনে গিয়ে দাঁড়িয়েছে প্রবীর।
অন্যদিকে, লাবণ্যর দেওয়া বাড়ি ছেড়ে আবারো দাদা বৌদির কুঁড়েঘরে এসে উঠেছে দীপা আর সোনা। পাড়ার লোকেরা যখন সেই নিয়ে একগাদা কথা জিজ্ঞাসা করে, দীপা কিছু না লুকিয়ে স্পষ্টভাবে সমস্ত ঘটনায় তাদেরকে জানায়। এই সবটাই একটি মেয়ে আড়াল থেকে ফোনে রেকর্ড করে নেয়। যদিও এই পড়বে সেই মেয়েটির উদ্দেশ্য বিশেষ বোঝা যায়নি।
এদিকে রুপা সকাল থেকেই কিছু খায়নি। মিশকা যেই নিচে নেমে আসে ছেলের খাবার নিতে তখন রুপা জেদ করে যে তাকে পচা আন্টি খাবার বানিয়ে দেবে। যেহেতু সে নিজেকে রূপার মা বলে দাবি করে তাই পচা আন্টি খাবার না বানিয়ে দিলে রুপা কিছু খাবে না। সূর্যর সামনে দাঁড়িয়ে থাকায় মিশকার কিছু বলতে পারেনা সে রান্না ঘরে চলে যায়, রান্না করতে।





