২০২৩ সালে একেবারেই লাইম লাইটে ছিল অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) এবং নবনীতা দাসের (Nabanita Das) সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা। কোনও রাখঢাক না রেখে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা সোজাসুজি জানিয়েছিলেন অভিনেত্রী।
এই বিচ্ছেদের তাদের কতটা কষ্ট হয়েছে সেটা হয়তো বলা সম্ভব নয় তবে ভক্তদের যে একেবারেই ভালো লাগেনি, তারা যে বেশ আহত হয়েছিলেন এই খবরটা শুনে তা তাদের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অভিনেতা-অভিনেত্রীর ছবিতে নানান ভাবেই দর্শকরা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন তাদের একসাথেই আবার দেখতে চান ভক্তরা।
এই বিচ্ছেদের বিষয়টি সামনে আসার পর থেকেই নানান কিছু রটেছে। তারা দুজনেই এর মাঝে একাধিক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েক মাস ধরেই একে ওপরের থেকে তাঁরা আলাদা থাকছেন। এর মধ্যেই নবনীতাকে নিয়ে শোরগোল পড়লো টলিপাড়ায়।
যতদূর যাচ্ছে অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা অর্থাৎ মা হতে চলেছেন নবনীতা। বছরের শুরুতেই নিঃসন্দেহে এটি একটি অনেক বড় সুখবর। তবে এর কিছুই কুল কিনারা করে উঠতে পারছিলেন না ভক্তরা। বিচ্ছেদের পরেই এমন একটা ঘটনা আশা করেননি তারা।
আরও পড়ুন: জেদের বসে ভুল করছে দীপা! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অর্জুন,ইন্সপেকশনে এসে অফিসার বুঝে গেল রুপা ভালো নেই!
এরপর খোঁজ খবর নিয়ে জানা গেল অভিনেত্রী যে ‘মা’ হতে চলেছেন, তা একেবারেই সত্য। তবে সেটা বাস্তবে হচ্ছে না। সবটাই ঘটছে ছোট পর্দায়। বর্তমানে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে কলি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নবনীতাকে। আর সেখানেই কলি চরিত্রটি অন্তঃসত্ত্বা। ধারাবাহিকের প্রোমো দেখার পর সকলেই বুঝতে পেরেছেন সত্যটা কী।





