বর্তমানে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) চলছে ধুমধুমার পর্ব। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে (TRP) একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল এই মেগা। তবে বর্তমানে টিআরপি অনেকটাই পড়েছে। তবে ধারাবাহিকের জনপ্রিয়তায় এতোটুকুও আঁচ আসেনি।
বর্তমান গল্প অনুযায়ী, আলাদা হয়ে গিয়েছে সোনা আর রুপা। এখন রুপা থাকছে তার বাবার কাছে এবং সোনা থাকছে তার মায়ের কাছে। দীপা নিজের দুই মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিল। তার ধারনা, যদি তার মেয়েরা সেনগুপ্ত বাড়িতে থাকে তাহলে মিশকা তাদের অনেক বড় ক্ষতি করে দেবে। এইবার সত্যি হলো দীপার সেই আশঙ্কা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, লাবণ্য দীপার সামনে সোনাকে বেশ কিছু খাবার দাবার এবং জিনিসপত্র দিতে গেলে দীপা সেগুলো কিছুই নিতে চায় না। এরপর সূর্যের মতন লাবণ্যও দীপাকে অর্জুনের সাথে জড়িয়ে কিছু কথা শোনায়। ঠিক তখনই প্রবীর এসে লাবণ্যর কথার প্রতিরোধ করে। শুধু তাই নয় লাবণ্যর সাথে পরবর্তীতে সম্পর্ক রাখার ক্ষেত্রেও দ্বিধা প্রকাশ করে।
আরো পড়ুন: বিয়ের পরেই বেরোলো প্রতীক্ষা কুটনির আসল রূপ! ক্রপ টপ আর পশ্চিমী স্টাইল দেখে চমকে যাবেন দর্শকরা!
অন্যদিকে, সূর্যের সাথে রাগারাগি করে রুপা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং নিজের মায়ের কাছে যাবে বলে ছুটতে থাকে। সেই সময় গাড়ি করে সেখান দিয়ে যাচ্ছিল মিশকা। এই সুযোগটা সে হাতছাড়া করতে চায়নি আর সজোরে রুপাকে ধাক্কা মারে। আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত কিন্তু সৌভাগ্যবশত সেখানে অর্জুন চলে আসে। সে রুপাকে আগলে নেয়। এরপরেও রুপার অনেকখানি মাথা ফেটে যায়।
এদিকে রুপার ফটোটা হঠাৎ এই দীপার টেবিল থেকে পড়ে যায়। দীপার মন কেঁদে ওঠে। সে তাড়াতাড়ি সেনগুপ্ত বাড়িতে ফোন করে রুপার খোঁজ নেয়। তখনই দীপার বাড়িতে চলে আসে খোকা। সে দীপাকে বলে রুপার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা শুনে নিজেকে সামলাতে পারে না দীপা।





