অপরাধী অন্যায় করে চোরের মতন পালাবে আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা! এটা কোনদিনও হয়নি আর হবেও না। আর তারই প্রমাণ মিললো আরো একবার।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা তাদের শাড়ির কথা ব্যবসার উন্নতির জন্য একটি ক্যালেন্ডার শুট এর আয়োজন করে। এর মধ্যে দিয়ে শাড়ির কথাকে রিলঞ্চ করতে চাইছিল পর্ণা। তবে তার পরিকল্পনাকে এত সহজে এত মসৃণ ভাবে কিছুতেই সফল হতে দেয়নি ইশা।
সে প্রথমেই দত্ত বাড়ির ঘর শত্রু বিভীষণ মৌমিতাকে কাজে লাগিয়ে গোটা ইভেন্টের জন্য ঠিক করা প্রফেশনাল ফটোগ্রাফারকে টাকার লাভ দেখিয়ে পথ ভ্রষ্ট করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি কারণ পর্ণার কলেজের বন্ধু এই চরম সংকট থেকে তাদেরকে রক্ষা করেছে।
এরপর মৌমিতাকে উসকে দিয়ে আরো একবার সমস্ত জামা কাপড় লোপাট করে অনুষ্ঠানটা বিগড়ে দিতে চায়। কিন্তু সেখানেও মৌমিতাকে হাতে নাতে ধরে ফেলে পর্ণা আর রুচিরা। এরপর সফলভাবে সুন্দর করে সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আরও পড়ুন: “ওই মেয়ে এই বাড়িতে থাকার যোগ্যই নয়”- বিয়ের আগেই পুতুলকে হোমে পাঠাচ্ছে পরাগের হবু বউ ও শাশুড়ি!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কোন সর্বনাশ ঘটাতে না পেরে কর্নার সাফল্যে জ্বলতে জ্বলতে সবশেষে চুপি চুপি চোরের মতন বাড়ি থেকে পালিয়ে যেতে চায় ইশা। সেটা দেখতে পেয়ে পর্ণা রুচিরাকে দিয়ে ইশাকে দাঁড় করায়। এটা দেখেই ভয়ে বুক কেঁপে ওঠে ইশার। ছদ্মবেশে এসেও কি তবে শেষ রক্ষা হলো তার?
View this post on Instagram





