নিজের জায়গা ছিনিয়ে নিলো অনুরাগের ছোঁয়া! চিন্তার ভাঁজ বেঙ্গল টপারের কপালে! দেখুন আজকের অবিশ্বাস্য টিআরপি

প্রায় দুই বছর হতে যায় স্টার জলসার (Star jalsha) পর্দায় ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান টিকিয়ে রেখেছে অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। শুরু হওয়ার পর থেকেই দীর্ঘ কয়েক মাস স্টার জলসায় একচেটিয়া আধিপত্য ছিল এই মেগার। কিন্তু কয়েক মাস আগেই স্থান চ্যুত হয়ে প্রথম পাঁচ থেকে ছিটকে যায় এই ধারাবাহিক।

বিগত কয়েক মাস ধারাবাহিকের টিআরপি এমনভাবে পড়েছে, দর্শকরা ভেবেই নিয়েছিলেন এইবার দিন ফুরিয়েছে একসময়ের এই রাজার। দীর্ঘদিন আগেই প্রথম স্থান থেকে বিতাড়িত হয়েছে এবার চ্যানেল থেকেও হয়তো বিদায় নিতে হবে এই মেগাকে।

কিন্তু সেই গুড়ে বালি। টিআরপি তালিকায় নিজের প্রতিপক্ষ ধারাবাহিক গুলিকে কাঁচকলা দেখিয়ে আবারো একটু একটু করে নিজের জায়গায় ফিরছে অনুরাগের ছোঁয়া। বেশ কয়েক সপ্তাহ পর টিআরপিতে নজরকাড়া ফল করেছে এই মেগা।

এত পুরনো একটা ধারাবাহিক হয়েও এখনো অব্দি অনুরাগের ছোঁয়া যে পরিমাণ টিআরপি চ্যানেলকে উপহার দিচ্ছে, তাতে করে এই ধারাবাহিক যে আরও দীর্ঘ সময় ধরে সম্প্রচারিত হবে সেই নিয়ে কোন দ্বিমত নেই দর্শকদের।

চলতি সপ্তাহে ধারাবাহিকের টিআরপি তালিকায় প্রাপ্ত নম্বর ৭.১। এখানে উল্লেখ্য, টিআরপি তালিকার পঞ্চম স্থানে যে মেগা রয়েছে তার প্রাপ্ত নম্বর ৭.৪। অর্থাৎ ব্যবধান মাত্র ০.৩। প্রথম পাঁচ ছুঁই ছুঁই করছে অনুরাগের ছোঁয়া। ভক্তদের বিশ্বাস আগামী সপ্তাহে এই সামান্য তফাৎ টুকুও ঘুচিয়ে প্রথম পাশে ঢুকে পড়বে এই মেগা।

BT •• জগদ্ধাত্রী ৯.৫
2nd •• নিম ফুলের মধু ৮.৮
3rd •• ফুলকি ৮.৭
4th •• গীতা L.LB ৭.৯
5th •• কোন গোপনে ৭.৪

Trending
অনুরাগের ছোঁয়া – ৭.১
লাভ বিয়ে আজকাল – ৬.৮