গল্পে আসছে নতুন মুখ, মিঠিঝোড়ায় রাই এর নায়ক হয়ে প্রবেশ করছে জলসার জনপ্রিয় অভিনেতা!

কিছুদিন আগেই জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে মিঠিঝোড়া (Mithi Jhora)। অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা। তবে শক্তিশালী প্রতিপক্ষের কাছে এখনো স্লট পায়নি এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা পরিবারের বড় মেয়ে। ধুমধাম করে তার বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল তার বাবা-মা। কিন্তু এর মাঝে ঘটে যায় এক অনেক বড় অঘটন। মেয়ের বিয়ে না দিয়েই মারা যান নায়িকা রাই এর বাবা।

Bengali serial, Bengali television, Mithi Jhora, Zee Bangla, জি বাংলা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, মিঠি ঝোড়া

এরপর পরিবারের সমস্ত দায়িত্ব রাইয়ের কাঁধেই এসে পড়ে। সেই দায়িত্ব থেকে পালাতে পারেনি রাই। নিজের বিয়ের দিন নিজের হবু স্বামীর সাথে বোনের বিয়ে দিয়ে দেয় সে। আর এখান থেকেই আলাদা হয়ে যায় নায়ক নায়িকার পথ। এই ঘটনার পর দর্শকমহল জানতে উদগ্রীব হয়েছিলেন যে কে হতে চলেছে রাইয়েরে নায়ক।

আরো পড়ুন: নিজের জায়গা ছিনিয়ে নিলো অনুরাগের ছোঁয়া! চিন্তার ভাঁজ বেঙ্গল টোপারের কপালে! দেখুন আজকের অবিশ্বাস্য টিআরপি

শোনা যাচ্ছিল রাইয়ের নায়ক হিসেবে নাকি ধারাবাহিকে প্রবেশ করতে চলেছে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। কিন্তু এই তথ্যটি অসত্য। নতুন ধারাবাহিকে কাম ব্যাক করার কথা চললেও নীল ভট্টাচার্য কোনোভাবেই জি বাংলার মিঠিঝোড়োয় রায়ের নায়ক হিসেবে আসছেন না।

তাহলে এবার প্রশ্ন উঠছে, কোন অভিনেতাকে দেখা যাবে রাই এর বিপরীতে? ধারাবাহিকের টিমের সাথে কথাবার্তা বলে এক সংবাদমাধ্যম জানতে পেরেছে, এই মুহূর্তে রায়ের নায়ক নিয়ে কোনরকম স্টোরি লেখা হয়নি। অর্থাৎ আপাতত রাই এর বিপরীতে কাউকেই দেখা যাবে না। তবে পরবর্তীতে অবশ্যই প্রবেশ করবে এক জনপ্রিয় অভিনেতা।