মিশকাকে মারতে মারতে জেলে ঢোকালো দীপা, পাপাইকেও বেল্টের বারি দিয়ে শায়েস্তা করলো সূর্য!

বহুদিন ধরে অন্যায় হতে হতে এবং সেগুলির জন্য প্রতিকার না হওয়ার দর্শকদের মন থেকে শুরু করে টিআরপি সবটাই পড়ে গিয়েছিল স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের প্রতি। তবে আজকের পর্বে যা যা ঘটলো আর কোনরকম ভনিতা ছাড়া এত দ্রুত ঘটল যে, এইবার টিআরপির প্রথম পাঁচে ঢোকা থেকে কেউ আটকাতে পারবেনা এই মেগাকে।

বর্তমান গল্প অনুযায়ী, রুপার চরম ক্ষতি করে মিশকা। দীপা অনেক কষ্ট করে নিজেকে শক্ত রাখে। অর্জুন দিন রাত চেষ্টা করে যায় রূপাকে সুস্থ করার। যতই অহংকার থাকুক না কেন কোথাও গিয়ে সূর্যও নিজেকে অপরাধী বলে ভাবতে শুরু করে। সবমিলিয়ে তাদের দুর্বিষহ জীবন আরো বেশি দুর্বিষহ হয়ে ওঠে।

আরো পড়ুন: স্বার্থে আঘাত লাগতেই বদলে গেল শুক্লা, আদর্শ শাশুড়ির খলোস ছেড়ে রানীর লেখাপড়া বন্ধ করতে ছুটল সে!

আজকের পর্বে দেখা যায়, রুপার ক্ষতি করতে গিয়েও করতে পারে না মিশকা কারণ, তাকে হাতে নাতে ধরে দীপা। এরপর হসপিটালে সবার সামনে চড় মারতে মারতে সোজা থানায় নিয়ে যায়। একজন দাগি আসামির মত নেই তাকে জেলের মধ্যে পুড়ে দেয়।

জেলে ঢুকতে না ঢুকতেই তাকে ছাড়ানোর জন্য সেখানে এসে হাজির হয়, পাপাই আর উকিল। কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না। পুলিশকে যখন মিশকার জামিনের কথা বলতে চাই পাপাই ঠিক তখনই পিছন থেকে এসে তার কলার টেনে ধরে সূর্য। সূর্যর মনে পড়ে যায় ঠিক কিভাবে দীপার সাথে ডিভোর্সটা করতে বাধ্য করেছিল পাপাই।

 

এরপর সেখানেই পাপাইকে মারধর করতে গেলে অর্জুন পাস থেকে বলে, এটা থানা এখানে আইন নিজের হাতে তুলে না নেওয়াই ভালো, যা করতে মনে হয় বাইরে গিয়ে করা উচিত। এরপর পাপাইকে বাইরে নিয়ে গিয়ে নিজের বেল্ট খুলে সবার সামনে প্রচন্ড মারধর করে সূর্য। ভয়তে পালায় পাপাই। অবশেষে কিছু শয়তানের শাস্তি পাওয়া দেখে ভীষণ খুশি ভক্তরা।