পুতুলের স্যারকে ঠগ বলতেই প্রতীক্ষার আসল সত্যিই সকলের সামনে ফাঁস করলো শিমুল! ভয়ে গুটিয়ে গেল প্রতীক্ষা!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সব থেকে বাস্তববাদী ধারাবাহিকটি হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের প্রতিটি প্লট দর্শকদের জানান দিচ্ছে অন্যায় কখনো চাপা থাকে না। যদি কেউ কোন অন্যায় করে থাকে তাকে তার শাস্তি পেতেই হবে।

বর্তমানে শিমুল চেষ্টা করে চলেছে তার পুতুল দিকে শিক্ষার আলোয় আলোকিত করার। আর সেই উদ্দেশ্যেই তীর্থঙ্করকে পুতুলের শিক্ষক হিসেবে নিযুক্ত করেছে শিমুল। কিন্তু এই স্যারের সাথে যে প্রতীক্ষার পূর্ব সম্পর্ক রয়েছে, সেটার কথা তার জানা ছিল না।

হঠাৎ করেই শিমুলের বিরোধিতা করতে এসে পুতুলের স্যারকে দেখে একেবারে আকাশ থেকে পড়ার অবস্থা হয় প্রতীক্ষার। সে হয়তো ধারণা করতে পারেনি কখনো এই মানুষটার সামনাসামনি হতে হবে তাকে, ঠিক এমন ভাবেই চমকে ওঠে সে। কিন্তু কেন সেটা পরিষ্কার করে কাউকেই বলে না প্রতীক্ষা।

এরপর প্রতীক্ষা পুতুলের স্যার কে চিনতে অস্বীকার করলে বেশ অবাক হন তীর্থঙ্কর। পুতুলের স্যার কিছু বলতে গেলেই পলাশকে নিয়ে তাড়াতাড়ি করে সবকিছু এড়িয়ে উপরে চলে যায় প্রতীক্ষা। কী সম্পর্ক এদের দুজনের? খুব তাড়াতাড়ি সেটা স্পষ্ট হতে চলেছে।

আরও পড়ুনঃ মিশকার থেকে নজর ঘুরিয়ে সব দোষ অর্জুনের কাঁধে চাপালো উকিল, নিজেই অপরাধীর নাম বলবে রুপা!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পলাশ শিমুলকে বলে, সে নাকি একটা চরিত্রহীন জোচ্চোর লোককে বাড়িতে ঢুকিয়েছে। শিমুল যখন প্রমাণ চায় পলাশ বলে, প্রতীক্ষার কাছে সব প্রমাণ আছে। এরপর শিমুল প্রতীক্ষাকে বলে, “তুমি যে ওনাকে দেখে চমকে উঠেছিলে এটা কিন্তু আমি লক্ষ্য করেছি”, কথাটা শুনে ভয় পেয়ে যায় প্রতীক্ষা।