‘বঁধুয়া’ ধারাবাহিকের সাথে পর্দার মিঠাইয়ের সম্পর্ক! কী নায়িকার আসল পরিচয় জানলে ভক্তরা চমকে যাবেন!

স্টার জলসায় (Star Jalsha) আসছে নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’ (Bodhua)। ইতোমধ্যে এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। আর প্রোমো প্রকাশের পরই ধারাবাহিকের নায়িকাকে নিয়ে কৌতূহল বেড়েছে দর্শক মহলে। আসলে স্টার জলসার এই নতুন সিরিয়ালের নায়িকার ভূমিকায় দেখা যেতে চলেছে এক নবাগতা অভিনেত্রীকে। এই নবাগতা অভিনেত্রীর পরিচয় নিয়েই বেঁধেছে রহস্য। কী তার আসল পরিচয়? জানার জন্য পড়ে নিন আমাদের আজকের প্রতিবেদনটি।

টেলিভিশনের নতুন ধারাবাহিকগুলি তে এখন নতুন মুখের প্রাধান্য বাড়ছে। নতুন চরিত্রের জন্য নবাগতা অভিনেতা-অভিনেত্রীদের বেছে নিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। উদাহরণস্বরূপ উঠে আসে ‘তোমাদের রানি’, ‘তুমি আশেপাশে থাকলে’, ‘ফুলকি’-সহ বেশ কিছু ধারাবাহিকের নাম। আর ঠিক সেই পথেই হেঁটে ‘বঁধুয়া’ ধারাবাহিকের নায়িকার জন্য নতুন মুখ নির্বাচন করলো প্রোডাকশন হাউস।

জানা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিকের অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে নবাগতা নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডুকে। এই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করবেন তিনি। কেরিয়ারের শুরুতে মডেল হিসেবে কাজ করেছেন জ্যোতির্ময়ী। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদারি নৃত্যশিল্পীও। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় জ্যোতির্ময়ী। অনুরাগী মহলের ভিড় দেখা যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

চলতি বছরে উনিশ বছরে পা রাখতে চলেছেন ‘পেখম’ ওরফে জ্যোতির্ময়ী। অর্থাৎ অনেক কম বয়সেই টেলিপর্দার অভিনয় শুরু করলেন তিনি। এদিকে, জ্যোতির্ময়ীর পদবির সঙ্গে অভিনেত্রী ‘মিঠাই’ ওরফে সৌমীতৃষা কুন্ডুর মিল থাকায় দুই অভিনেত্রীর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল দর্শক মহলে। কিন্তু জানা গেছে, দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। বরং দুজনেই স্বতন্ত্র কেবল পদবিতে আশ্চর্যজনক মিল রয়েছে।

আরও পড়ুনঃ ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিপত্তিতে দুর্জয় রানী! জানুন কী এমন ঘটল তাদের সাথে?

প্রসঙ্গত, জ্যোতির্ময়ীর বিপরীতে ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা রিজওয়ানকে। নায়কের নতুন লুক দেখে খুশি হয়েছেন অনুরাগীরা। স্টার জলসার এই নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’ কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি। তবে খবর মিলছে, আর কিছুদিনের মধ্যেই ধারাবাহিকের সময় ও দ্বিতীয় প্রোমো প্রকাশ করতে চলেছে স্টার জলসা।