টিআরপিতে নতুন চমক, বহু মাস পর ফের প্রথম পাঁচে অনুরাগের ছোঁয়া, সৃজন পর্ণার মান অভিমানে পিছিয়ে গেল নিম ফুল!

বাংলার ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) জন্য বৃহস্পতিবার একটি বিশেষ দিন। কারণ এই দিনেই প্রকাশ পায় গোটা সপ্তাহ জুড়ে চলা প্রতিযোগিতার ফলাফল। মূলত বৃহস্পতিবার করে প্রকাশ পায় বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা।

কোন মেগার টিআরপি কমলো, কোনটি স্লট হারালো, কোন ধারাবাহিক সবাইকে ছাপিয়ে একদম উপরে নিজের জায়গা করে নিল এইসব কিছুই প্রকাশ পায় এই টিআরপি তালিকার মধ্যে দিয়ে। নিজেদের প্রিয় ধারাবাহিক গুলিকে ভালো পজিশনে দেখে দর্শকরাও নিশ্চিন্ত হন কারণ টিআরপি না থাকলে কোন ধারাবাহিকই বেশি দিন চলতে পারে না।

টিআরপিতে রাজ করছে জি বাংলা। প্রথম পাঁচের বেশিরভাগ স্লট দখল করে বসে আছে এই চ্যানেল। চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.১।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই সপ্তাহে টিআরপিতে ৮.২ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গীতা LLB। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে টিআরপিতে আরো একঘাট এগিয়ে গেছে এটি। টিআরপিতে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১।

অন্যদিকে ৮.০ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে নিম ফুলের মধু। শুরু থেকেই দর্শকদের মন জিতে নিয়েছে এই মেগা। এই সপ্তাহে সবাইকে চমকে দিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫।

BT •• জগদ্ধাত্রী ৯.১
2nd •• ফুলকি ৮.২
3rd •• গীতা llb ৮.১
4th •• নিম ফুলের মধু ৮.০
5th •• অনুরাগের ছোঁয়া ৭.৫