সোনামণি সাহার নাম শুনতেই ‘না’! কেন নায়িকাকে নতুন ধারাবাহিক থেকে বাদ দিল জি বাংলা?

নতুন বছরের শুরু থেকেই নিত্য নতুন ধারাবাহিক আসছে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে। জনপ্রিয় পুরোনো ধারাবাহিকের ঝাঁপ পড়ছে আর আসছে একাধিক নতুন সব ধারাবাহিক। পছন্দের অভিনেতা অভিনেত্রীদের কামব্যাকের অপেক্ষায় দিন গুনছেন ভক্তেরা।

স্টুডিও পাড়ার সূত্রের খবর, শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে সুব্রত রায় প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক। যে ধারাবাহিকে অভিনেতা ও অভিনেত্রী বাছাই তুঙ্গে। জোর কদমে চলছে লুক সেট। জানা গেছে, নতুন এই ধারাবাহিকে
মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সম্প্রতি প্রস্তাব পাঠানো হয়েছিল স্টার জলসার ‘মন ফাগুন’-এর নায়িকার কাছে। কিন্তু একাধিক কাজে ব্যস্ত থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নায়িকা।

আরো পড়ুন: টিআরপিতে নতুন চমক, বহু মাস পর ফের প্রথম পাঁচে অনুরাগের ছোঁয়া, সৃজন পর্ণার মান অভিমানে পিছিয়ে গেল নিম ফুল!

মন ফাগুনের নায়িকা সৃজলা জানিয়েছিলেন, তিনি এই মুহূর্তে বেশ কিছু ওয়েব সিরিজ -এর কাজ নিয়ে ব্যস্ত। তাই তাঁর পক্ষে ডেইলি সোপে কাজ করা সম্ভব নয়। আগামী তিন-চার মাস হাতে কাজ নিতে পারবেন না বলে মত সৃজলার।

তবে এবার জানা যাচ্ছে, নতুন এই ধারাবাহিকে অভিনয় করার জন্য চ্যানেলের তরফ থেকে প্রস্তাব করা হয়েছিল নায়িকা সোনামণি সাহার নাম। কিন্তু এদিকে জানা যাচ্ছে, সোনামণির নাম শুনেই সাফ ‘না’ বলে দেন নির্মাতারা। কারণ ধারাবাহিকের গল্প অনুযায়ী, নায়িকার বয়স হওয়া উচিত ২০-২২ এর মধ্যে। আর সোনামণির দেহের গঠন মোটেই ২০-২২ এর মেয়েদের মতো নয়।

Sonamoni Saha fp. on Instagram: "Hotness alert! @its_sona.real  #sonamonisaha #svf #starjalsha #ekkadokka #mood #tolly… | Insta fashion,  Backless dress formal, Saha

প্রসঙ্গত, সুব্রত রায় প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকের লুক সেট শুরু হয়েছিল গত বছর থেকেই। চূড়ান্ত লুক সেট হওয়ার আগেই খবর ছিল এই ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ, অভিনেতা সৈয়দ আরফিন ও অভিনেত্রী জেসমিন রায়কে। যদিও তাদের প্রত্যেকের লুক সেট সম্পন্ন হয়েছে। তবে নায়িকা ও নায়কের ভূমিকায় কারা থাকবেন তা এখনও জানা যায়নি।