কিছুদিন হলো শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুঁতে (Tunte)। দেশ অন্যরকম একটি গল্প নিয়ে স্টার জলসায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। এখানেও বেশ শক্তিশালী ভূমিকা পালন করেছে নায়িকা। এই ধারাবাহিকের নায়িকা চরিত্রে ছিলেন দীপান্বিতা রক্ষিত এবং নায়ক চরিত্রে ছিলেন সৈয়দ আরেফিন।
একটি ছোট্ট গ্রামের সহজ সাদাসিধে গুণী মেয়ের শহরে এসে নামিদামি বড় ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার কাহিনী নিয়েই সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক। তবে টিআরপিতে তেমন একটা ভালো ফল না করতে পারায় সময়ের আগেই শেষ হয়ে যায় এই মেগা।
আরো পড়ুন: “আজ থেকে ওরা শুধুই তোমার সন্তান, আমি কেউ নই”- নতুন শুরুর উদ্দেশ্যে দীপাকে ছেড়ে চলে গেলো সূর্য
এই ধারাবাহিকে নায়ক নায়িকার বন্ডিং দর্শকদের বেশ ভালো লেগেছিল। বাস্তবে এই অভিনেতা অভিনেত্রী একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে উঠেছেন। সম্প্রতি পর্দার মতন বাস্তবেও গার্মেন্টস এর একটি বিজনেস দুজন মিলেই শুরু করেছেন তারা।
এর মাঝেই নাকি দিদি নাম্বার ওয়ানে এসে অভিনেত্রী দীপান্বিতা নিজের মনের কথা জানিয়ে দিলেন সৈয়দ আরেফিনকে! এমনটাই দেখবেন দর্শকমহল। দিদি নাম্বার ওয়ানে এসে ডুয়েট পারফরমেন্সও করেন তারা। আর তারপরেই অভিনেত্রী ঘটান এই কান্ড।
View this post on Instagram
আসন্ন দিদি নাম্বার ওয়ান এর এপিসোড এর প্রোমোতে দেখা যায়, রচনা হেডফোন রাউন্ডে দীপান্বিতাকে জিজ্ঞেস করেন যে ‘এতদিন একসঙ্গে কাজ করলে এখন আরেফিনকে কিছু বলতে চাও?’ এটা শুনে হেডফোন কানে থাকা অবস্থায় অভিনেত্রী চিৎকার করে গাইতে থাকেন ঊষা উথুপের জনপ্রিয় গান ‘তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।’ এটা শুনেই সকলে হেসে গড়িয়ে পড়েন।





