ধারাবাহিক জগতের পরিচিত মুখ তৃনা সাহা (Trina Saha)। এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক ‘লাভ, বিয়ে, আজকাল’-এ (Love Biye Aajkal) শ্রাবণ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। নতুন বছরে একেবারে নতুন রূপে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী নায়িকা।
সকলকে চমকে দিয়ে ভোল বদলে ফেললেন ছোটপর্দার জনপ্রিয় এই নায়িকা। সূত্রের খবর, যশ ও নুসরতের আসন্ন ছবি ‘সেন্টিমেন্টাল’। বৃহস্পতিবার মুক্তি পাবে এই ছবির তৃতীয় গান। গানের নাম ‘সোডা সং’। এই গানেই থাকছে চমক। গানের টিজার প্রকাশ্যে এসেছে এই বুধবার।
শোনা যাচ্ছে, তৃনাকে নাকি আইটেম গার্ল হিসেবে দেখা যাবে সোডা সং-এ। শুধু তৃনা নয়। এই গানে থাকবেন নীল ভট্টাচার্য। রিয়েল লাইফের বৌয়ের সঙ্গে পর্দায় আইটেম গানে কোমর দোলাবেন তিনি। শোনা যাচ্ছে ছোট্ট একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স করছেন।
View this post on Instagram
আরো পড়ুন:মিল হবে সূর্য দীপার! যতই খারাপ হোক নিজের ভুল বুঝেছে সূর্য, আবার “সূদীপা” মুহূর্ত ফিরে পেতে চাইছে দর্শক!
সোডা সং-এর টিজারে যদিও নায়িকার মুখ দেখা যায়নি। তবে, তৃনার সিজলিং হট অবতার দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কোমরে জড়ানো এক কাপড়। খোলা পিঠ। রীতিমতো উপচে পড়ছে তৃণার ভরা যৌবন! সোডা গার্ল নিজেই পা-এ মদের বোতল ঢালছেন। নায়িকার এই হট অবতার দেখে বেহুঁশ অনুরাগীরা।
উল্লেখ্য, ১৯শে জানুয়ারি মুক্তি পাচ্ছে যশরতের এই ছবি। মুক্তির দু-দিন আগেই ছবির নাম বদলে ‘মেন্টাল’ থেকে ‘সেন্টিমেন্টাল’ করেছেন। এই প্রথম নীল তৃনাকে জুটি হিসেবে দেখা যাবে বড় পর্দায়। ছোট পর্দায় বেশ জনপ্রিয় নীল তৃনা জুটি। তবে দুজনকে একেবারে বড় পর্দায় দেখে উচ্ছসিত দর্শকরা।
View this post on Instagram





