“ডক্টর সেনগুপ্তর মতন আমি সব ছেড়ে চলে যেতে পারবো না”- সম্পর্ক না থাকলেও দীপার প্রতি অনেক বেশি দায়িত্ববান অর্জুন!

শুরু থেকেই শুধু কিছুটা সময় বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটার সময়ে দর্শকদের নিরাশ করেছে সূর্য। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা সত্যিই বড়ই অভাগী। সব ক্ষেত্রে সবচেয়ে বড় বড় লড়াই গুলো তাকে একাই লড়তে হয়েছে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, নিজেকে সময় দিতে এবং নিজেকে নিয়ে বাঁচতে সব ছেড়ে দূরে চলে গেল সূর্য। রুপার এমন একটা কঠিন অবস্থায় দীপার হাত ছেড়ে নিজের মেয়ের দিকে না তাকিয়ে শুধু নিজেকে নিয়েই ভাবতে ব্যস্ত সে।

আরো পড়ুন: পুতুলের গায়ে হাত তুলতে গেলো প্রতীক্ষা, রেগে গিয়ে তার কেচ্ছার কথা ফাঁস করে দিল পুতুল!

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা অর্জুনকে বলছে, সে যে ভালবাসা দিতে পারবে না সেই ভালোবাসা নিতেও পারবে না। তাই সূর্যের মতন অর্জুনও যেনো দূরে চলে যায় আর নিজের জীবনটা একেবারে নতুন করে শুরু করে। কিন্তু অর্জুন তার কথোপকথনে দীপাকে বুঝিয়ে দেয় ডাক্তার হিসেবে রুপার তাকে ঠিক কতটা প্রয়োজন।

অর্জুন খোকাকে বলে, “এই সময়ে ডক্টর সেনগুপ্তকে অনেক বেশি প্রয়োজন ছিল রুপার জন্য। রুপাকে কি করে বাঁচাবো সেটাই আমি বুঝতে পারছি না। আর আমি ডক্টর সেনগুপ্তর মতন সবকিছু ছেড়ে এভাবে পালিয়ে যেতে পারবো না।” এই পর্বে অর্জনের দায়িত্ববোধ দেখে মুগ্ধ ভক্তরা।

সূর্য যেখানে শুধুই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের মেয়ের টান উপেক্ষা করে দূরে চলে যেতেও দুবার ভাবতে হয় না তাকে, সেখানে অর্জুন কোন সম্পর্ক না থাকতেই নিজের সবটা উজাড় করে দিচ্ছে সন্তান তুল্য মেয়েটির জন্য।