কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoye Chattaraj) সম্পর্ক টলিপাড়া এখন ওপেন সিক্রেট। ইদানীং শোভন-বৈশাখীর মত সম্পর্কের চর্চার কেন্দ্রে থাকেন তাঁরা। যদিও তাঁদের দাবি তাঁরা কেবলই একে অন্যের ভালো বন্ধু। তবে তাঁদের ছবি বা ভিডিয়ো মোটেই সেই কথা বলে না। পার্টি থেকে পুজো সবেতেই তাঁদের একসঙ্গে দেখা যায়।
তাঁদের প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। সম্প্রতি টলিপাড়ায় জোর চর্চা চলতি বছরে ভরা পৌষেই নাকি গোপনে গাঁটছড়া বাঁধবেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। কিন্তু আইন মতে, এখনও বিবাহবিচ্ছেদ হয়নি কাঞ্চন আর তাঁর প্রথমা স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee)। আদালতে এখনও বিচ্ছেদের মামলা বিচারাধীন। তার মাঝেই শ্ৰীময়ীর সঙ্গে বিয়ে?
বিয়ে বিতর্কে তীব্ৰ ভাষায় মুখ খুলেছেন কাঞ্চন-শ্রীময়ী দুজনেই। তবে তার আগে শ্রীময়ী বললেন, ‘কমলা আর শ্রীমান পৃথ্বীরাজ’-এরপর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। সান বাংলার আসন্ন মেগা ‘আকাশ-কুসুম’-এ ফের দেখা মিলবে অভিনেত্রীর।
ধারাবাহিকের লিডে থাকবেন কথা চক্রবর্তী এবং সম্রাট মুখোপাধ্যায়। শুরুর আগেই মেগার কথা নিজ মুখে বললেন অভিনেত্রী। অভিনেত্রী বিয়ে প্রসঙ্গে বললেন, ‘লিখে দিন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। তাই কাঞ্চন বাধ্য হয়ে পৌষ মাসেই বিয়ে করলেন!’ শ্রীময়ীর কথায় তাঁর এবং কাঞ্চনের সম্পর্ক নিয়ে কোনোকালেই লুকোছাপা করেননি তিনি। তাহলে বিয়ের বেলায় গোপনে কেন?
আরও পড়ুন: বিয়ের দিন মৃত্য মুখে পরাগ! বিষ খাইয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করায় শিমুলকে গ্রেফতার করল পুলিশ!
এ প্রসঙ্গে অভিনেতা কাঞ্চন মল্লিক বলেছেন, সামনেই লোকসভা ভোট। রাজনীতি নিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা। তার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক কাটাছেঁড়ায় বিরক্ত তিনি। সংবাদ মাধ্যমকে সাফ জানান, ফালতু রসিকতা নিয়ে মাথা ঘামাতে পারবেন না।





