জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) সিরিয়ালে (Bengali Serial) চলছিল বিবাহ মহাপর্ব। শিমুলের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেয় পরাগ। বলাইবাহুল্য শিমুলের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক মোটেই সুখের ছিলনা। দ্বিতীয়বারের জন্য নিজের পাত্রী হিসেবে ছাত্রী প্রিয়াঙ্কাকে বেছে নেয় পরাগ।
এদিকে, বিচ্ছেদের পর শ্বশুরবাড়িতে ছিল শিমুল। স্বাভাবিকভাবেই প্রাক্তন স্বামীর বিয়েতেও উপস্থিত ছিল সে। বুকে পাথর রেখেই সকলকে উৎসাহ দিচ্ছিল শিমুল। খেয়াল রাখছিল যাতে পরাগের বিয়েতে কোনো অঘটন না ঘটে। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও অঘটন রুখতে পারল না। বিয়ের আগেই পরাগকে বিষ দেওয়া হল। আর সেই দোষ চাপল শিমুলের কাঁধে।
শিমুল পরাগের প্রাক্তন স্ত্রী হওয়ায় তাঁর দিকেই ঘুরে যায় সন্দেহের তীর। দোষ প্রমাণ হওয়ার আগেই পলাশ ও প্রতীক্ষার অভিযোগে গ্রেফতার হতে হয় শিমুলকে। এদিকে, শিমুলের বান্ধবীরা ও মধুবালা দেবীর শত বারণ সত্ত্বেও পুলিশ শিমুলকে অভিযুক্ত হিসেবে থানায় নিয়ে যায়। যাওয়ার আগে শিমুল বলে, সে যে নির্দোষ তা সে যেভাবেই হোক প্রমাণ করবে।
অন্যদিকে, বিষের প্রকোপে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে পরাগ। আর গ্রেফতার হয়ে জেলখানার মধ্যে মানসিক যন্ত্রণায় কষ্ট পেতে থাকে শিমুল। এই পরিস্থিতিতে শিমুলকে রক্ষা করবে কে, তা নিয়ে আলোচনা শুরু হল দর্শক মহলে। সকলের জানা অতীতে একবার শতদ্রুকে জেল থেকে বাঁচিয়েছিল শিমুল। তবে কি এবার শতদ্রুই আসবে শিমুলকে বাঁচাতে?
আরো পড়ুন: “সূর্যের প্রতি মিশকার ভালোবাসা মাইলফলক হয়ে রইলো…!” দুর্দান্ত ভিলেন হয়ে দর্শকদের মনে জায়গা পর্দার মিশকা “অহনা”র
আবার এও শোনা যাচ্ছে, ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে শিমুলের নতুন নায়ক। আর সেই তাঁকে রক্ষা করবে এই কঠিন বিপদের হাত থেকে। যদিও শিমুলের নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। হয়তো শীঘ্রই নতুন প্রোমো প্রকাশ করতে পারে চ্যানেল কর্তৃপক্ষ। পলাশ ও প্রতীক্ষার ষড়যন্ত্রের বিরুদ্ধে কে এসে দাঁড়াবে শিমুলের পাশে? জানতে উদগ্রীব দর্শক।





