প্রত্যেক অভিনেতার জীবনেই একটি শুরু রয়েছে। আজ এমন কিছু অভিনেতার নাম জানাবো যাদের শুরুটা অতটাও জনপ্রিয়তার সঙ্গে হয়নি। কিন্তু বর্তমানে তারা তাদের কাজ দিয়ে অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছে হাজার হাজার দর্শকদের আর পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষ।

১. উদয় প্রতাপ সিং – প্রথমেই আসা যাক অভিনেতা উদয় প্রতাপ সিং এর অভিনয় জীবনের শুরুতে। তাকে বর্তমানে মিঠাই ধারাবাহিকের রাতুল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই অভিনেতার প্রথম ধারাবাহিক ছিল তুমি এলে তাই। এটি ২০১৫ সালের কালার্স বাংলায় সম্প্রচারিত হতো।

২. রুবেল দাস – এরপর আসা যাক বর্তমানের আরেক জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের কথায়। রুবেল দাসকে বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তার শুরুটা হয়েছিল ভানুমতির খেল দিয়ে। এই ধারাবাহিকে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। এরপর যমুনা ঢাকি ধারাবাহিকে কাজ করতে দেখা যায় তাকে।

৩. হানি বাফনা– এরপর যার কথা বলব তিনি হলেন হানি বাফনা। এবার প্রথম ধারাবাহিক হল তুমি আসবে বলে। এখানে তিনি ডক্টর বিভান নামে একটি সাপোর্টিং চরিত্রে অভিনয় করতেন। এরপর তাকে বকুল কথা সোহাগ জল একাধিক ধারাবাহিকে লিড রোলে অভিনয় করতে দেখা যাচ্ছে।

৪. নীল ভট্টাচার্য – এরপর যার কথা বলব তিনি হলেন বাংলার ক্রাশ নীল ভট্টাচার্য। তার প্রথম ধারাবাহিক হল ঠিক যেন লাভ স্টোরি। এখন তিনি বাংলা মিডিয়াম ধারাবাহিকে লিড রোলে কাজ করছেন।

৫. সৈয়দ আরফিন– এরপর আসা যাক সৈয়দ আরফিনের বিষয়। প্রথম ইরাবতীর চুপ কথা ধারাবাহীকে একটি জনপ্রিয় চরিত্রের কাজ করতে দেখা যায় তাকে। এরপর খেলাঘর ধারাবাহিকে সান্টু নামক একটি চরিত্র কাজ করেন তিনি।

৬. বিশ্বজিৎ ঘোষ – এরপর আসা যাক বিশ্বজিৎ ঘোষের কথায়। তার প্রথম ধারাবাহিক ছিল রাজযোটক। এরপর থেকে কে আপন কে পর খেলনা বাড়ি প্রভৃতি অনেক ধারাবাহীকে দেখা গেছে।

৭. আদৃত রায় – এরপর যার কথা বলবো তিনি বর্তমানে সবথেকে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি হলেন আদৃত রয়। তার প্রথম ধারাবাহিক হলো মিঠাই। আর এই একটি ধারাবাহিক দিয়েই বাজিমাত করেছেন তিনি।

৮. দিব্যজ্যোতি দত্ত – এরপর সবশেষে আসা যাক দিব্যজ্যোতি দত্তর বিষয়। তার প্রথম ধারাবাহিক ছিল জয়ী। বর্তমানে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন।





