টিআরপি টানতে ধারাবাহিকে প্রবেশ করছে নতুন নায়ক!শিমুলের বিপরীতে দেখা মিলবে হানি বাফনার!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে বাস্তব কেন্দ্রিক হলো কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকটি প্রত্যেকদিন দর্শকদের সামনে সমাজের কঠিন বাস্তব গুলিকেই তুলে ধরছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তা শুরু থেকেই ছিল তুঙ্গে। তবে ইদানিং ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে। বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম পাঁচে জায়গা পাচ্ছে না এই মেগা। ধারাবাহিকের বর্তমান প্লট খুব একটা পছন্দ করছে না দর্শকরা। এইবার কিছু একটা নতুনত্ব দেখতে চান তারা। আর তাই ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শিমুল তার প্রাক্তন স্বামী পরাগকে বিষ খাইয়ে মারতে চাওয়ার অপরাধে বর্তমানে জেল বন্দি হয়ে রয়েছে। কোন দোষ না করেই এত বড় শাস্তি পেতে হচ্ছে তাকে। যে মেয়েটা এতদিন ধরে সবার কথা ভেবে এসেছে সবার জন্য এত কিছু করে এসেছে, তার বিপদে মুখ ঘুরিয়ে নিয়েছে তারা। নিজের মা থেকে শুরু করে প্রাক্তন শাশুড়ি, প্রত্যেকেই শিমুলকে অন্ধকারের মধ্যে একা ছেড়ে পালিয়ে গিয়েছে।

এতদিন সমস্ত অন্যায়ের তৎক্ষণাৎ বিচার হচ্ছিল এই ধারাবাহিকে, তাই ধারাবাহিক একটি এত কম সময়ের মধ্যে এত বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। কিন্তু এই মুহূর্তে ধারাবাহিকে যে গল্প সম্প্রচারিত হচ্ছে সেটি বহুদিন ধরে অপরিবর্তিত রয়েছে। ফলে দোষীরা শাস্তি তো পাচ্ছে না উল্টে যে দোষ করেনি সে একের পর এক কষ্ট সহ্য করে চলেছে। এছাড়াও দর্শকরা বেশ কিছুদিন ধরে একঘেয়েমির শিকার হচ্ছে সবমিলিয়ে পড়ে গিয়েছে টিআরপি।

তাই এবার একঘেয়েমি দূর করতে ধারাবাহিকে প্রবেশ করতে চলেছে নতুন সদস্য। যে সবটা ওলটপালট করে দিয়ে আবার নতুন করে সাজাবে। শিমুলকে এই অপবাদ এই অপমান থেকে মুক্ত করবে। ধারাবাহিককে প্রবেশ করতে চলেছে শিমুলের নতুন নায়ক। এতদিন দর্শকরা শতদ্রুকেই শিমুলের নায়ক হিসেবে ভেবে এসেছেন কিন্তু তার এবার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। আর এদিকে পরাগ কখনোই নায়ক হয়ে উঠতে পারবে না তাই প্রবেশ করতে চলেছে এই নতুন চরিত্র।

আরও পড়ুন: নোংরা কথা বলায় অনিশাকে থাপ্পড় মারলো রানী! ভুল চিকিৎসা করে লাইসেন্স ক্যান্সেল হল দুর্জয়ের!

জানা যাচ্ছে শিমুলের বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করার জন্য ধারাবাহিকে প্রবেশ করছে জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। এর আগে সোহাগ জল ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এইবার তাকে দেখা যাবে শিমুলের বিপরীতে। খবরটা জানতে পেরে বেশ খুশি দর্শক মহল। শিমুলের জীবনে একজন নতুন মানুষের খুব প্রয়োজন ছিল। তবে আদেও তাকেই নেওয়া হবে কিনা এবং কবে থেকে তাকে দেখা যাবে সেই সংক্রান্ত কোনো কিছুই এখনো অব্দি নিশ্চিতভাবে চ্যানেল মারফত কিছুই জানানো হয়নি।